আজ দিল্লিতে NDA-এর উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে ডাক পেলেন তৃণমূলত্যাগী NCPI (NDA Meeting) সাংসদরা। এই বৈঠক ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে কি বিজেপিতেই মিশে যেতে চলেছে NCPI?
NDA Meeting: বিজেপিতেই মিশেছে NCPI?
২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে ব্যপক ধস নেমেছে। ক্ষোভ-বিক্ষোভ নিয়েই লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে NCPI গঠন করেন এবং কেন্দ্রীয়স্তরে শাসক জোট এনডিএ-র শরিক হতে চান NCPI-এর সদস্যরা। এরপর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদাররা। NCPI সাংসদ হিসেবে তাঁদের স্বীকৃতি দেওয়ার এবং লোকসভায় NDA শরিকদের পাশে আসন দেওয়ার আবেদন জানান ৷ অধ্যক্ষ এখনও তাঁদের দলবদলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি না-দিলেও আসন পরিবর্তন করেছেন ৷ অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলত্যাগ বিরোধী আইনে সুদীপদের সাংসদপদ খারিজের দাবি জানিয়েছেন (NDA Meeting)।
এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের আবহেই মঙ্গলবার দিল্লির এনডিএ বৈঠকে NCPI সাংসদদের আমন্ত্রণ জানানোয় নয়া মোড় জাতীয় রাজনীতিতে৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই NCPI সাংসদদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, বিশেষ কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না।
মুখ্যমন্ত্রী-সুদীপ বৈঠক
অন্যদিকে NDA-এর বৈঠকের ঠিক আগের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় নবান্নে পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠক করেন এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ দু’জনের এই সাক্ষাৎকার ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি ৷
মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বাতিল হওয়ার পরই সোম-সন্ধ্যায় নবান্নের এই বৈঠকের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। ৪০ মিনিটের এই বৈঠকে দুই নেতার মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হলো, তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে ৷ তবে কী মঙ্গলবার দিল্লিতে হতে চলা NDA বৈঠকের আগাম রূপরেখা এবং রণকৌশল নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনা?











2 thoughts on “NCPI-র সাংসদের নিয়ে দিল্লিতে NDA-এর হাইভোল্টেজ বৈঠক, বিজেপিতেই মিশেছে কি NCPI?”