মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে খাবার টেবিলে আরশোলা। আরশোলার ছোটাছুটি দেখে হতবাক হৃদরোগ বিশেষজ্ঞ ও ফোর্টিস হেলথকেয়ারের চেয়ারম্যান চিকিৎসক অশোক শেঠ। খাবার টেবিলে আরশোলা দেখে রীতিমতো ক্ষুদ্ধ চিকিৎসক। সমাজ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগড়ে দেন তিনি। এই পোস্টে হোটেলের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি, তাঁর ওই পোস্ট মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন কমিশনারকেও ট্যাগ করেন তিনি (marriott hotel in mumbai)।
marriott hotel in mumbai: সমাজমাধ্যমে পোস্ট চিকিৎসকের
শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের পাঁচতারা হোটেল, JW Marriott-এ নৈশভোজে যান চিকিৎসক অশোক শেঠ। তখন দেখেন টেবিলের চারপাশ দিয়ে ছোটো ছোটো আরশোলা ঘোরাঘুরি করছে। নিজেই ভিডিয়ো করেন। রবিবার সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেন। এরপর তিনি ওই হোটেলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন (marriott hotel in mumbai)।
আরশোলাকে ‘রোচি’ বলে সম্মোধন
সমাজমাধ্যমে তিনি লেখেন, “দেখুন কে অপ্রত্যাশিতভাবে নৈশভোজে হাজির হলো। ‘রোচি’ (Roachie)—অর্থাৎ একটি ছোট আরশোলা—শনিবার রাতে মুম্বইয়ের সাহার এলাকার JW Marriott-এর রোমানো রেস্তোরাঁয় আমাদের টেবিলে এসে আমাদের রাতের খাবারে ভাগ বসাতে চেয়েছিল!!!” তিনি আরশোলাটিকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে ‘রোচি’ বলে সম্মোধন করেন। ঘটনার ছবি পোস্ট করে চিকিৎসক লেখেন, আরশোলাটি আচমকাই নৈশভোজে যোগ দিতে চলে এসেছে।
তিনি আরও লেখেন, “অনেক বোঝানোর পরেও ‘রোচি’ সেখান থেকে সরতে রাজি হয়নি। হয়তো সে পাস্তার বদলে পিৎজা খেতে চেয়েছিল।” ওই চিকিৎসক জানান, এই দৃশ্য দেখার পর তাঁর আর খাওয়ার ইচ্ছে ছিল না এবং তিনি রাতের খাবার না শেষ করেই চলে আসেন।
এই ঘটনার বিষয়ে JW Marriott-এর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিকিৎসক হোটেল কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি লেখেন, “সৌভাগ্যবশত আমরা এখন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন কমিশনার তুকারাম মুন্ধের এলাকায় আছি এবং সম্ভবত তিনিও বিষয়টি খতিয়ে দেখবেন।”










