রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

তরুণ-তরুণীকে চরম হেনস্থা বিহারে একদল যুবকের, ভিডিয়ো ভাইরাল হতেই FIR, ক্ষোভ রাহুলের

Published on: September 21, 2026
bihar jamui viral video
---Advertisement---

রাতের অন্ধকারে একদল যুবক হেনস্থা করছে এক তরুণ ও তরুণীকে। তরুণকে টেনে নিয়ে যাচ্ছে অন্য এক দল। তরুণীকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বেশকিছুজন। মুখ ঢাকা এক ব্যক্তি তরুণীর দিকে এগিয়ে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই তরুণী চিৎকার করতে থাকেন। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওই তরুণ-তরুণী। এমনই একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে বিহার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (bihar jamui viral video)।

bihar jamui viral video: দ্বিতীয় ভিডিয়োতেও হেনস্থার ছবি

সূত্রের খবর, এই ঘটনা, বিহারের জামুইয়ের। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিয়োটিতে এক তরুণ-তরুণীকে এক দল যুবকের দ্বারা হেনস্থা হতে হচ্ছে, এমনই ছবি ধরা পড়েছে। তবে, দ্বিতীয় ভিডিয়োতে ওই তরুণ-তরুণীকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি স্কুটিতে বসে থাকতে দেখা যায়। অভিযোগ, ওই যুবকের দল ফের তাঁদের পথ আটকায়। ওই তরুণ-তরুণীর সঙ্গে তাঁদের বাদানুবাদ তৈরি হয়। এরপর ওই তরুণ-তরুণীকে তাঁদের কাছে হাতজোড় করে কাকুতি-মিনতি করতে দেখা যায়। শেষে তাঁদের পথ ছাড়ে ওই যুবকের দল। তবে এরপর ঠিক কী ঘটেছিল, তা অস্পষ্টই থেকে গেছে (bihar jamui viral video)।

ভাইরাল ভিডিয়ো নিয়ে বিহার পুলিশের প্রতিক্রিয়া

ভাইরাল এই ভিডিয়ো নিয়ে বিহার পুলিশ তাঁদের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে লিখেছে, “@JamuiPolice অনুগ্রহ করে তথ্য সংগ্রহ করে, প্রয়োজনীয় পদক্ষেপ নিন।” এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, ভিডিয়োটি জামুই পুলিশের নজরে আনা হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় কী? ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জনসমক্ষে পুলিশ এখনও কিছু নিশ্চিত করে বলেনি। তবে বিহার পুলিশ তাঁদের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করে। সেখানে জানিয়েছে, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

তীব্র প্রতিক্রিয়া রাহুলের

এই ঘটনায় বিহার সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, “এটা কোনো ‘সংস্কৃতি’ নয়, এটা পিতৃতন্ত্র।” পাশাপাশি তিনি রাজ্যে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। রাহুল বলেন, “এটা ‘সংস্কৃতি’ নয়। এটা পিতৃতন্ত্র। এটা এমন এক বিশ্বাস, যেকোনো পুরুষই কোনও মেয়ের শরীর, তার চলাফেরা ও তার পছন্দের ওপর নিয়ন্ত্রণ ফেলতে পারে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment