স্কুলের মিড-ডে মিলে এবার (Chicken Biryani) চিকেন বিরিয়ানি! তামিলনাড়ুর সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে আমিষ খাবার রাখার প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে এখনই নয়, প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করে খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখা হবে।
‘পড়ুয়ারাও কেন পাবে না?’
তামিলনাড়ু স্কুলশিক্ষা মন্ত্রী রাজমোহন অরুমুগম জানিয়েছেন, পড়ুয়াদের জন্য চিকেন বিরিয়ানি (Chicken Biryani) দেওয়ার ভাবনা মুখ্যমন্ত্রীর ইচ্ছার সঙ্গে যুক্ত। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “সমস্ত সম্মান রেখেই বলছি, জেলের বন্দিরাও চিকেন বিরিয়ানি পায়। আমাদের পড়ুয়ারাও তা পাবে না কেন?” তবে প্রস্তাবটি এখনই কার্যকর হচ্ছে না।
Chicken Biryani: আগে পাইলট প্রকল্প
মন্ত্রী জানিয়েছেন, প্রথমে পাইলট ও টেস্ট প্রকল্প চালিয়ে রান্না, পরিবেশন, স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা এবং লজিস্টিক ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে ভবিষ্যতে সরকারি স্কুলগুলিতে চিকেন বিরিয়ানি-সহ নন-ভেজ মেনু চালুর বিষয়টি বিবেচনা করা হবে। যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা অবশ্য জুলাই থেকেই চলছে।
কেরলায় বৃষ্টি-বিপর্যয়; হড়পা বান-ভূমিধসে ৮ মৃত, নিখোঁজ ২
১৫.৩০ লক্ষ পড়ুয়া পাবেন নয়া সুবিধা
এদিকে ২২ সেপ্টেম্বর থেকে ‘পেরুন্থালাইভার কামারাজার ব্রেকফাস্ট স্কিম’ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য সম্প্রসারিত হচ্ছে। প্রায় ১৫.৩০ লক্ষ অতিরিক্ত পড়ুয়া এবং ১৫,৪৫৪টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই সম্প্রসারণের আওতায় আসবে। এর জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ২১৭.৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ফলে মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ কোটি টাকা।
কোথায় আপাতত বন্ধ থাকবে?
তবে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় চেঙ্গালপাট্টু ও তিরুপুর জেলায় ২২ সেপ্টেম্বর এই সম্প্রসারণ কার্যকর হবে না। বর্তমানে মেনুতে উপমা, খিচুড়ি ও পঙ্গল রয়েছে; সপ্তাহে দু’দিন মিলেট-ভিত্তিক খাবারও রাখা হয়। (Chicken Biryani)










