[ছবি: X]
প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত কেরলা। (Kerala Flood) একদিকে হড়পা বান, অন্যদিকে ধস—পরপর প্রাকৃতিক দুর্যোগে মালাপ্পুরম, কোট্টায়াম ও ইডুক্কিতে এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন।
Kerala Flood: নদীতে হড়পা বান, ভেসে গেলেন পর্যটকরা
রবিবার সন্ধ্যায় মালাপ্পুরমের নীলাম্বুর-আমরাম্বালাম এলাকায় কোট্টাপুঝা নদীতে আচমকা জলস্তর বেড়ে যায়। স্থানীয়ভাবে জনপ্রিয় উলারভাট্টম-টি কে কলোনি এলাকায় ছুটির দিনে বহু মানুষ জড়ো হয়েছিলেন। হড়পা বানে একটি দল ভেসে যায়। উদ্ধারকারীরা কয়েকজনকে উদ্ধার করলেও অন্তত দু’জনের মৃত্যু এবং দু’জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। স্থানীয়দের দাবি, এলাকায় তখন প্রবল বৃষ্টি না হলেও উজানের জঙ্গলে ভারী বৃষ্টির জেরে নদীর জল আচমকা ফুলে ওঠে।
Kerala Flood: হড়পা বানে মৃত পাঁচ পর্যটক
মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হড়পা বানে ভেসে গিয়ে নিহত পাঁচজনই পর্যটক বলে জানিয়েছে প্রশাসন। নিহতরা হলেন তিরুরের বাসিন্দা ৬৯ বছরের পারন্নপারমবান মুহম্মদ কুট্টি, এদারিকোডের ৩২ বছরের মঙ্গদান আনাস, কারুভারাকুন্ডুর রহিম, ভান্দুর ও কোত্তাকুন্নুর কুপ্পানাথ সাজ্জাদ এবং চেত্তিয়ারমাল কুরুপথ রফিক। তাঁদের মধ্যে প্রথম দু’জনের পরিচয় আধিকারিকরা নিশ্চিত করেছেন।
SUV ধাক্কায় শিশুর মৃত্যু! হায়দরাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা
ধসে মৃত্যু, আহত একাধিক
ইডুক্কির কোট্টাকাম্বুরে বিকেল সাড়ে ৩টে নাগাদ বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি শেডে আশ্রয় নিয়েছিলেন কৃষিকাজে যুক্ত কয়েকজন। আচমকা পাহাড়ের মাটি ধসে শেডটি চাপা পড়ে। মৃত্যু হয় বালাকৃষ্ণন ও চিন্নার। আহত হন এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কোট্টায়ামের টিকয়-সংলগ্ন ভেলাথুসেরিতে ধসে তামিলনাড়ুর ৩৫ বছরের সঙ্গীতা অরুল লালের মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গে থাকা এক বন্ধু আহত হন।
অরেঞ্জ সতর্কতা, নজরদারি বাড়াল প্রশাসন
কেরলার কোট্টায়াম ও ইডুক্কিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে IMD। আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরেঞ্জ অ্যালার্টে ১১-২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। ইডুক্কি ও কোট্টায়ামে SMS সতর্কবার্তাও পাঠানো হয়েছে।
(Kerala Flood) মালাপ্পুরমের নীলাম্বুর-আমরাম্বালামে বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সতীশন। পরিস্থিতি অনুযায়ী মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।











