আগেই প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। এবার সেই প্রতিশ্রুতি মতোই NEET-বিক্ষোভে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নিল কেন্দ্র। তেমনি বিহারের পর অসম সরকারও বিক্ষোভকারীদের উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করে নিল। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে অসম সরকার (CJP Protesters)।
CJP Protesters: আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল CJP. তাঁদের দাবি, কেন্দ্রের প্রতিশ্রুতি মতো আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ বন্ধ হয়নি। আন্দোলনের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের সরকারের প্রতিনিধিরা CJP-র সঙ্গে ২-৩ ঘণ্টা একটি জরুরি বৈঠক করেন। বৈঠকের পর বিহার এবং অসম সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিশ্চিত করে (CJP Protesters)।
অসম ও বিহার সরকারের সিদ্ধান্ত
অসম সরকার জানিয়েছে, রাজ্যে NEET বিক্ষোভের জেরে হওয়া মোট ৫টি মামলা প্রত্যাহার করা হবে। অসমে গ্রেফতার হওয়া ১৩ জন এবং বিহারে ধৃত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে না।
CJP-র প্রধান মুখপাত্র সৌরভ দাস ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে অসম সরকার। পাশাপাশি ভবিষ্যতে কোনও এফআইআর বা আইনি পদক্ষেপ না নেওয়া এবং বর্তমানে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করার প্রতিশ্রুতিও দিয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি ২-৩ ঘণ্টা ধরে চলে। তাঁরা বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তিগুলির অনুলিপি আমাদের দিয়েছেন, যেখানে এফআইআর (FIR) প্রত্যাহার, ভবিষ্যতে কোনও আইনি পদক্ষেপ না নেওয়া এবং আটক ও গ্রেফতারকৃত সকলকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে। আশা করা যায়, আগামীকালের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যগুলি থেকেও এই সংক্রান্ত নিশ্চয়তাপত্র বা বিজ্ঞপ্তি জারি করা হবে। আমরা সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ,”











1 thought on “বিহারের পর এবার অসম, CJP-র বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার”