NEET-এর প্রশ্নফাঁস বিতর্কে CJP-র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। আন্দোলন চলাকালীনই বিভিন্ন ‘এক্স’ (X) অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যকে আপত্তিকর বেশকিছু পোস্ট ভাইরাল হয়। এবার সেইসব পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। একাধিক এক্স অ্যাকাউন্ট ও নিউজ পোর্টালকে নোটিস পাঠিয়ে তাঁদের কাছ থেকে ব্যবহারকারীদের তথ্য চাইল দিল্লি পুলিশ (Pm Modi)।
Pm Modi: কী পদক্ষেপ নেবে কেন্দ্র?
ঠিক কতগুলো ‘এক্স’ (X) অ্যাকাউন্টের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রতিবাদ চলাকালীন ও পরবর্তী সময়ে আপলোড করা ভিডিয়ো গুলিকে পর্যালোচনার পরই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। আইনলঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন পোস্ট ও ভিডিয়োর মন্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখছেন (Pm Modi)।
দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল যে, তারা পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট এমন ৪০০টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করেছে, যেগুলি বিক্ষোভকে কেন্দ্র করে ভুয়ো তথ্য এবং গুজব ছড়াচ্ছিল।
দুদিন আগে দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্যের বিভিন্ন ভিডিয়ো সরিয়ে ফেলতে। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করে একাধিক পোস্ট সামনে আসে। সেই কারণে সোশ্যাল মিডিয়া মনিটারিং টিম নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। আপত্তিকর কোনো পোস্ট দেখা মাত্রই দ্রুত সেইগুলিকে সরিয়ে ফেলার নোটিস জারি করছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করে তৈরি বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও ভিডিয়ো পুলিশের নোটিশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।











1 thought on “CJP-র আন্দোলনের সময়ে মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট! একাধিক ‘এক্স’ অ্যাকাউন্টকে নোটিশ পুলিশের”