মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSRDC)-এর টাকা ব্যাঙ্কে রাখার একটি পুরনো ঘটনা নিয়ে নিজেদেরই তিন শীর্ষ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল HDFC ব্যাঙ্ক। ব্যাঙ্কের সিইও শশীধর জগদীশন, অর্থ বিভাগের প্রধান শ্রীনিবাসন বৈদ্যানাথন এবং রিটেল বিভাগের প্রধান অরবিন্দ ভোহরাকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০১৭ এবং ২০২১ সালে MSRDC-র টাকা ব্যাঙ্কে রাখার বিষয়টি নিয়ে তারা নিজেরাই তদন্ত করে। সেই তদন্তে দেখা যায়, কিছু ক্ষেত্রে ব্যাঙ্কের নিয়ম মেনে কাজ করা হলেও কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার সময় নির্ধারিত সীমার বাইরে যাওয়া হয়েছে। তবে কোনও কর্মকর্তার বিরুদ্ধে নিজের স্বার্থে কাজ করা, দুর্নীতি করা বা ব্যক্তিগতভাবে লাভ করার প্রমাণ মেলেনি। এই ঘটনার তদন্ত করেন ব্যাঙ্কের কয়েকজন স্বাধীন পরিচালক। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন কর্মীকেও সতর্ক করা হয়েছে। (HDFC Bank)
ইতিমধ্যে, এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে ব্যাঙ্কিং মহলে। কারণ, কোনও সরকারি সংস্থা বা RBI নয়, ব্যাঙ্কের নিজের পরিচালনা পর্ষদই দায়িত্বে থাকা সিইও-সহ শীর্ষ কর্তার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘটনা খুবই বিরল।
বিক্রি হয়ে যাচ্ছে IDBI Bank, কী হবে আপনার টাকার?
এই বিতর্কের শুরু হয় একটি অভিযোগ থেকে। যেখানে বলা হয়, MSRDC-র বড় অঙ্কের টাকা ব্যাঙ্কে রাখার জন্য অতিরিক্ত কিছু অর্থ “মার্কেটিং খরচ” দেখিয়ে দেওয়া হয়েছিল। RBI-র নিয়ম অনুযায়ী, কোনও সংস্থাকে টাকা জমা রাখার জন্য আলাদা সুবিধা বা প্রলোভন দেখানো যায় না। যদিও বেশি পরিমাণ টাকা জমা রাখলে কিছু ক্ষেত্রে বেশি সুদ দেওয়ার সুযোগ থাকে।
তবে HDFC Bank-এর দাবি, এই ঘটনায় কারও খারাপ উদ্দেশ্য ছিল না বা কেউ ব্যক্তিগতভাবে লাভবান হননি। শুধু কিছু ক্ষেত্রে RBI-র নিয়ম পুরোপুরি মেনে চলা হয়নি বলে মনে হয়েছে। বিষয়টি RBI-কে জানানো হবে বলেও ব্যাঙ্ক জানিয়েছে। (HDFC Bank)
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেই সিইও শশীধর জগদীশনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। এর আগে লীলাবতী হাসপাতাল সংক্রান্ত একটি মামলায়ও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। যদিও পরে বম্বে হাই কোর্ট সেই মামলা খারিজ করে দেয়।
সোমবার এই তথ্য প্রকাশ্যে আসার দিন শেয়ার বাজারে সেনসেক্স ৭৭৬ পয়েন্ট বাড়লেও HDFC Bank-এর শেয়ারের দাম ৩ টাকা কমে ৭৩৯ টাকায় গিয়ে ঠেকেছে ।











Utterly composed articles, Really enjoyed studying.
Hi my loved one! I wish to say that this post is amazing, nice written and come with approximately all important infos. I would like to see extra posts like this .