রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আরও অপেক্ষা! ২০২৭-এর আগে খুলছে না কবি সুভাষ মেট্রো, জানালেন কর্তৃপক্ষ

Published on: July 30, 2026
---Advertisement---

প্রায় এক বছর ধরে বন্ধ কলকাতা মেট্রোর বা Blue -Line এর স্টেশন কবি সুভাষ। স্টেশনটি কবে আবার চালু হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নিত্যযাত্রীদের মধ্যে। প্রথমে আশা করা হয়েছিল দুর্গাপুজোর আগেই পরিষেবা স্বাভাবিক হতে পারে। তবে মেট্রো সূত্রে এখন যে তথ্য সামনে এসেছে, তাতে স্পষ্ট—২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই। (Kavi Subhas Metro Station)

পিলারে ফাটল ধরা পড়তেই বন্ধ হয়েছিল স্টেশন

২০২৫ সালের ২৮ জুলাই স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে বড় ধরনের ফাটল ধরা পড়ে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত বন্ধ করে দেওয়া হয় ব্লু লাইনের এই প্রান্তিক স্টেশন। এরপর থেকেই শুরু হয় সংস্কার ও পুনর্নির্মাণের কাজ। গত এক বছর ধরে কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই যাতায়াত করছেন নিউ গড়িয়া ও আশপাশের এলাকার যাত্রীরা। (Kavi Subhas Metro Station)

ডেডলাইন পেরিয়েছে, এখনও বাকি বহু কাজ

প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, স্টেশন সংস্কারে ৮ থেকে ৯ মাস সময় লাগবে। কিন্তু সেই সময়সীমা অনেক আগেই পেরিয়ে গিয়েছে। চলতি বছরের শুরুতেই স্টেশনের নতুন নকশা তৈরির কাজ শেষ হলেও এখনও জোরকদমে চলছে নির্মাণপর্ব। বিশেষ করে দক্ষিণেশ্বরগামী নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ এখনও অনেকটাই বাকি। (Kavi Subhas Metro Station)

বর্ষায় ধাক্কা, বদলে যাবে স্টেশনের চেহারা

মেট্রো সূত্রের খবর, নতুন প্ল্যাটফর্ম নির্মাণের জন্য ৮০টি গভীর পাইল বসানোর পরিকল্পনা রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত মাত্র তিনটির কাজ সম্পূর্ণ হয়েছে। বর্ষার কারণে নির্মাণকাজের গতি কিছুটা কমে গিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মের সংস্কার, পুরনো ছাউনি খুলে ফেলা এবং রেললাইন সারনোর কাজও চলছে।

কর্তৃপক্ষের দাবি, সংস্কার শেষে কবি সুভাষ মেট্রো স্টেশনের চেহারা সম্পূর্ণ বদলে যাবে। আধুনিক কাঠামো ও নতুন প্ল্যাটফর্ম নিয়ে স্টেশনটি নতুন রূপে ফিরবে। তবে সেই পরিবর্তন দেখতে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ফলে আসন্ন পুজোয় নয়, অন্তত ২০২৭ সালের গ্রীষ্মের আগে এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা ফের চালু হওয়ার সম্ভাবনা নেই। (Kavi Subhas Metro Station)

আরও পড়ুন :- রাজ্যজুড়ে ৫০০ রেল ওভারব্রিজ তৈরির পরিকল্পনা, শিলিগুড়ির নতুন ফ্লাইওভার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “আরও অপেক্ষা! ২০২৭-এর আগে খুলছে না কবি সুভাষ মেট্রো, জানালেন কর্তৃপক্ষ”

Leave a Comment