রাজ্যে রেল ও রাস্তা যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে বড় উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করতে গিয়ে তিনি ঘোষণা করেন। (Railway Overbridge Project)
৫০০ রেল ওভারব্রিজ, কী বললেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে প্রায় ৫০০টি রেল ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে রেলক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি যেমন কমবে, তেমনই যানজটের সমস্যাও অনেকটাই দূর হবে। পাশাপাশি জেলার সঙ্গে জেলার যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। তিনি আরও বলেন, আগে এই ধরনের যৌথ প্রকল্পে নির্মাণ ব্যয়ের ৫০ শতাংশ বহন করতে হতো রাজ্য সরকারকে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় রেল মন্ত্রক সম্পূর্ণ অর্থাৎ ১০০ শতাংশ অর্থায়নে এই প্রকল্পগুলি বাস্তবায়নে সম্মতি দিয়েছে। এর ফলে পরিকাঠামো উন্নয়নের কাজ আরও দ্রুত এগোবে বলেই তাঁর আশা। (Railway Overbridge Project)
হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু, কমবে ট্রেন পরিচালনার চাপ
উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের বার্তা
ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকাশ ভি, বিরাসাত ভি’ নীতির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়া হবে। আধুনিক রেল ও সড়ক পরিকাঠামোর মাধ্যমে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ঐতিহ্য রক্ষার কাজও চলবে। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং তার সুফল পাবেন সাধারণ মানুষ।(Railway Overbridge Project)
আরও পড়ুন :- ‘নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যানকে’, বারুইপুরে বিজেপির হুঁশিয়ারি











4 thoughts on “রাজ্যজুড়ে ৫০০ রেল ওভারব্রিজ তৈরির পরিকল্পনা, শিলিগুড়ির নতুন ফ্লাইওভার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর”