রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যানকে’, বারুইপুরে বিজেপির হুঁশিয়ারি

Published on: July 28, 2026
---Advertisement---

ভারী বৃষ্টির পর বারবার জল জমা, পানীয় জলের মান নিয়ে অভিযোগ। অপরিষ্কার নিকাশি ব্যবস্থা এবং সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভা ঘেরাও করল BJP। বারুইপুর পশ্চিম নগর মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা জানানো হলেও পুরসভার তরফে কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। (Baruipur Municipality)

জলনিকাশি ও খাওয়ার জল নিয়ে ক্ষোভ

BJP র অভিযোগ, বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের অধিকাংশ এলাকাতেই সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। ড্রেন পরিষ্কার না হওয়ায় জল নামতে পারে না। পাশাপাশি বহু জায়গায় পানীয় জলের মধ্যে মিশে যাচ্ছে ময়লা জল। এ প্রসঙ্গে স্থানীয় BJP নেতা গৌতম চক্রবর্তী বলেন, সমস্যা দ্রুত সমাধান না হলে এবার সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করা হবে। এমনকি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ওই নোংরা জল খাওয়ানোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর দাবি, কাজ করতে না পারলে পুর কর্তৃপক্ষের পদ ছাড়াই উচিত। (Baruipur Municipality)

বাসিন্দাদের অভিযোগের পাহাড়

বিক্ষোভে অংশ নেওয়া শ্রাবণী চট্টোপাধ্যায় জানান, ১০ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় কাদা জমে রয়েছে। মণ্ডলপাড়া স্কুলের কাছে একটি ডোবা পরিষ্কার না হওয়ায় বৃষ্টির জল বেরোতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই তাঁর বাড়ির ভিতরে হাঁটু পর্যন্ত জল ঢুকে যায়। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের জলও ওই এলাকা দিয়ে প্রবাহিত হয়। আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ শেষ হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন গলি খুঁড়ে ফেলে রাখা হয়েছে বলেও দাবি তাঁর। (Baruipur Municipality)

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও প্রশ্ন

বিক্ষোভে উপস্থিত BJP নেত্রী বিউটি দত্ত অভিযোগ করেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের শুনানির ক্ষেত্রে স্বচ্ছতা নেই। যাঁরা সুবিধা পাচ্ছেন না, তাঁদের অনেককে শুনানিতে ডাকা হচ্ছে না। আবার যাঁদের ডাকা হচ্ছে, তাঁদের আবেদন বাতিল করা হলেও তার কোনও স্পষ্ট কারণ জানানো হচ্ছে না। শুনানির সময়েও সুষ্ঠু ব্যবস্থার অভাব রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। BJP র দাবি, প্রকৃত উপভোক্তাদের যেন সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হয় এবং পুরসভার সমস্ত নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হোক। (Baruipur Municipality)

আরও পড়ুন :- হাইকোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনে হাজিরা, অভিষেককে তলব CID-র


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যানকে’, বারুইপুরে বিজেপির হুঁশিয়ারি”

Leave a Comment