রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বপ্ন সত্যি! শহরে আসছে ভিনিসিয়াসরা, ইতিহাস গড়তে চলেছে কলকাতা

---Advertisement---

[ছবি:এক্স]

স্বপ্ন এবার সত্যি হলো, জল্পনা এখন অপেক্ষায় পরিণত হয়েছে। (India vs Brazil) ফুটবলপ্রেমী কলকাতার জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সিনিয়র জাতীয় দল ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে, আর সেটাই হবে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ (India vs Brazil)। ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো, রাফিনিয়ার মতো বিশ্বতারকাদের কলকাতার মাঠে দেখার সম্ভাবনায় ইতিমধ্যেই উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকেরা।

India vs Brazil: ৩ অক্টোবর যুবভারতীতে ঐতিহাসিক লড়াই

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও ম্যাচের নির্দিষ্ট সময় এখনও ঘোষণা হয়নি। প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার যুবভারতীকেই এই মহারণের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের পর ভারতে ব্রাজিল

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিল এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আন্সেলোত্তির দল। এরপর তারা ভারতে এসে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। (India vs Brazil) এই ম্যাচটি হলে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ব্রাজিলের সিনিয়র দলের এটিই হবে প্রথম লড়াই।

কলকাতার আবেগেই এল ব্রাজিল?

ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপ চলাকালীন কলকাতায় ব্রাজিলকে ঘিরে নজিরবিহীন সমর্থন, শহরজুড়ে হলুদ-সবুজ পতাকা, কাট-আউট এবং লাখো সমর্থকের আবেগ CBF-কে মুগ্ধ করেছে। সেই কারণেই ভারতের মধ্যে কলকাতাকেই ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

পেলের স্মৃতি, এবার ভিনিসিয়াসদের অপেক্ষা

১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলের খেলা এখনও কলকাতার ফুটবল ইতিহাসের অমূল্য অধ্যায়। প্রায় পাঁচ দশক পরে আবার সাম্বাকে ঘিরে একই রকম আবেগে ভাসছে তিলোত্তমা। তবে এবার পার্থক্য একটাই—প্রতিপক্ষ মোহনবাগান নয়, ভারতের জাতীয় দল।

India vs Brazil: ভারতীয় ফুটবলের জন্য বড় প্রাপ্তি

ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এত উচ্চমানের প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের খেলার সুযোগ খুব কমই এসেছে। তাই এই (India vs Brazil) ম্যাচ শুধু দর্শকদের জন্য নয়, ভারতীয় ফুটবলারদের কাছেও বিরল অভিজ্ঞতা হতে চলেছে। প্রথম সারির তারকা ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস, মাতিয়াস কুনহাদের দেখা মিলতে পারে, যদিও প্রদর্শনী ম্যাচ হওয়ায় চূড়ান্ত দল ঘোষণা এখনও বাকি।

মোহনবাগান দিবসে বাংলার ফুটবল নিয়ে আশাবাদী সৌরভ, রাহানের অবসর নিয়ে কী বললেন?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “স্বপ্ন সত্যি! শহরে আসছে ভিনিসিয়াসরা, ইতিহাস গড়তে চলেছে কলকাতা”

Leave a Comment