রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতের ঝুলিতে জোড়া পদক; সোনা হাতছাড়া লভপ্রীতের, ব্রোঞ্জ সীমার; আজ সোনার খোঁজে নীরজ

CWG 2026
---Advertisement---

[ছবি:এক্স]

(CWG 2026) কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে ভারতের পদকের ঝুলিতে যোগ হল আরও দুটি পদক। ভারোত্তোলনে মাত্র ১ কেজির ব্যবধানে সোনা হাতছাড়া করে রুপো জিতলেন লভপ্রীত সিং। অন্যদিকে মাতৃত্ব, PHD এবং কঠোর অনুশীলন সামলে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ এনে দিলেন সীমা কালীরামনা। এবার নজর ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার দিকে। ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে জ্যাভলিন থ্রো ফাইনালে সোনার লক্ষ্যে নামবেন তিনি।

CWG 2026: ১ কেজি আক্ষেপ, রুপোতেই থামলেন লভপ্রীত

১১০ কেজি বিভাগে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন পাঞ্জাবের ভারোত্তোলক লভপ্রীত সিং। স্ন্যাচে ১৬৮, ১৭৩ এবং ১৭৬ কেজি তুলে বড় ব্যবধান তৈরি করেন তিনি। সেখানে নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রু লিটি তুলেছিলেন ১৬৬ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথমে ২০৫ কেজি তোলেন লভপ্রীত, পরে সফলভাবে ২১২ কেজি তুলে মোট ৩৮৮ কেজি সম্পূর্ণ করেন। সোনা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ চেষ্টায় ডেভিড ২২৩ কেজি তুলে মোট ৩৮৯ কেজি স্পর্শ করেন। মাত্র ১ কেজির ব্যবধানে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লভপ্রীতকে।

CWG 2026: মাতৃত্ব, PHD সামলে ইতিহাস গড়লেন সীমা

ডিসকাস থ্রোয়ে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন সীমা কালীরামনা। সেনাবাহিনীতে কর্মরত বাবার অনুপ্রেরণায় খেলাধুলার জগতে আসা সীমার কোচ বর্তমানে তাঁর স্বামী তথা ভারতের প্রাক্তন ডিসকাস থ্রোয়ার রবীন্দ্র কালীরামনা। অনুশীলনের পাশাপাশি ভিওয়ানির বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা নিয়ে PHD করছেন তিনি। সন্তানের জন্মের পর ১১ মাস প্রতিযোগিতা থেকে দূরে থাকলেও ফিরে এসে দুর্দান্ত লড়াই । প্রথম তিনটি থ্রো ফাউল হলেও শেষ পর্যন্ত ৫৮.৬৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন সীমা।

এবার সবার নজর নীরজের দিকে

অ্যাথলেটিকসে অবশ্য হতাশ করেছেন পারুল চৌধুরী, অনিমেষ কুজুর এবং বিশাল টিকে। তবে (CWG 2026) শুক্রবার রাত ১২টা ৪৫মিনিটে জ্যাভলিন থ্রো ফাইনালে ভারতের সোনার বড় আশা নীরজ চোপড়া। কোয়ালিফাইং পর্বে তিনি পঞ্চম স্থানে শেষ করেছিলেন। ফাইনালে ভারতের হয়ে নীরজের পাশাপাশি থাকবেন যশবীর সিং ও রোহিত যাদব। সোনার লড়াইয়ে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন পাকিস্তানের আরশাদ নাদিম এবং শ্রীলঙ্কার রুমেশ পাথিরাজ। ভারতের ক্রীড়াপ্রেমীদের নজর এখন সেই দিকেই।

স্বপ্ন সত্যি! শহরে আসছে ভিনিসিয়াসরা, ইতিহাস গড়তে চলেছে কলকাতা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ভারতের ঝুলিতে জোড়া পদক; সোনা হাতছাড়া লভপ্রীতের, ব্রোঞ্জ সীমার; আজ সোনার খোঁজে নীরজ”

Leave a Comment