ফুটবলের রক্ষণভাগের এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। এসি মিলান ও ইতালির কিংবদন্তি ডিফেন্ডার (Franco Baresi) ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ইতালি থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্বে। সততা, নেতৃত্ব, আনুগত্য এবং অসাধারণ রক্ষণশৈলীর জন্য যিনি ছিলেন এক প্রজন্মের আদর্শ, তাঁর বিদায়ে যেন শেষ হল ফুটবলের এক সোনালি যুগ।
এসি মিলানের শোকবার্তা
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (Franco Baresi) ফ্রাঙ্কো বারেসির মৃত্যুর খবর জানায় এসি মিলান। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে এসি মিলানের সমগ্র ইতিহাস আজ শোকাহত। তাঁর সততা, নেতৃত্ব ও আদর্শ চিরকাল ক্লাবের DNA-র অংশ হয়ে থাকবে। (Franco Baresi) তাঁর আইকনিক ৬ নম্বর জার্সিও সেই ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে।” ২০২০ সাল থেকে তিনি ক্লাবের সম্মানীয় সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন। মৃত্যুর কারণ জানানো না হলেও, ২০২৫ সালের আগস্টে ফুসফুসের একটি নডিউল অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল।
Franco Baresi: এক ক্লাব, এক কিংবদন্তি
১৯৬০ সালের মে মাসে লোম্বার্ডির ট্রাভাগলিয়াতোয় জন্ম বারেসির। ১৯৭৪ সালে এসি মিলানের যুব দলে যোগ দিয়ে ১৯৭৮ সালে সিনিয়র দলে অভিষেক। মাত্র ১৮ বছরেই প্রথম একাদশের ভরসা এবং ২২ বছর বয়সে অধিনায়ক হন। প্রায় দুই দশকের কেরিয়ারে ক্লাবের হয়ে ৭১৯ টি ম্যাচ খেলে জেতেন ছয়টি সিরি আ, তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ), দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ-সহ একাধিক ট্রফি। পাওলো মালদিনি, মাউরো তাসোত্তি ও আলেসান্দ্রো কস্তাকুর্তার সঙ্গে গড়ে তুলেছিলেন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর রক্ষণভাগ।
Franco Baresi: ইতালির জার্সিতেও অমর অবদান
ইতালির হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বারেসি। ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন। ১৯৯৪ বিশ্বকাপে হাঁটুর গুরুতর চোট কাটিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে ইতালিকে ফাইনালে তুলেছিলেন। তবে ব্রাজিলের বিরুদ্ধে টাইব্রেকারে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্বপ্নভঙ্গ হয় আজ্জুরিদের। ১৯৮৬ বিশ্বকাপে জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধের কারণে তিনি দলে জায়গা পাননি।
ফুটবল হারাল এক যুগের প্রতীক
Sad news from Italy as Franco Baresi has passed away this morning at 66 years old.
— Fabrizio Romano (@FabrizioRomano) July 31, 2026
An absolute legend of the game with AC Milan and Italy, marking an era for different generations.
Thoughts and prayers with the family and the friends.
Rest in peace, Franco. ❤️🕊️ pic.twitter.com/50UdFEV6II
খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো (Franco Baresi) বারেসিকে আখ্যা দিয়েছেন, “ফুটবল, ইতালি এবং এসি মিলানের এক পরম কিংবদন্তি।” মাঠে তাঁর নিখুঁত ট্যাকল, অসাধারণ খেলা পড়ার ক্ষমতা, নেতৃত্ব এবং খেলোয়াড়সুলভ মানসিকতা আজও রক্ষণের পাঠ্যবই। তাঁর বিদায়ে শুধু এসি মিলান বা ইতালিই নয়, শোকস্তব্ধ সমগ্র ফুটবল বিশ্ব। স্মৃতিতে, অনুপ্রেরণায় এবং ইতিহাসে ফ্রাঙ্কো বারেসি চিরকাল অমর হয়ে থাকবেন।
ভারতের ঝুলিতে জোড়া পদক; সোনা হাতছাড়া লভপ্রীতের, ব্রোঞ্জ সীমার; আজ সোনার খোঁজে নীরজ












1 thought on “চিরবিদায় ফ্রাঙ্কো বারেসি, স্তব্ধ এসি মিলান-ইতালি; কাঁদছে ফুটবল বিশ্ব”