রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বড় পর্দায় এলভিশ যাদব, রেমো ডি’সুজার নতুন ছবিতে টাইগার-অভিষেকের সঙ্গে চমক

Published on: August 1, 2026
---Advertisement---

Youtube থেকে শুরু করে রিয়্যালিটি শো—একের পর এক ধাপ পেরিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এলভিশ যাদব। পরিচালক রেমো ডি’সুজার পরিচালনায় তৈরি হতে চলা একটি নাম এখনও ঘোষণা না হওয়া অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। ছবিতে এলভিশের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেতা টাইগার শ্রফ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটির শুটিং শুরু হয়েছে শুক্রবার, ১ অগস্ট থেকে। (Elvish Yadav Bollywood Debut)

নতুন প্রযোজনা সংস্থা, প্রথম ছবিতেই বড় চমক

এই ছবির প্রযোজক টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন। সম্প্রতি তিনি ‘ভিজে ফ্রেমস’ (VJ Frames) নামে নিজের নতুন প্রযোজনা সংস্থার ঘোষণা করেছেন। সেই ব্যানারের প্রথম প্রজেক্টই এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি। একটি ছবিতে সীমাবদ্ধ না থেকে এটিকে দীর্ঘমেয়াদি অ্যাকশন সিরিজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। (Elvish Yadav Bollywood Debut)

ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এলভিশ

বলিউডে এলভিশের আসার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (আগের টুইটার) শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। অনুরাগীদের অনেকেই তাঁর দীর্ঘ দিনের পরিশ্রমের প্রশংসা করে লিখেছেন, ইউটিউব থেকে শুরু করে আজ সিনেমার পর্দা—এই সাফল্য সম্পূর্ণ প্রাপ্য। কেউ আবার শুভকামনা জানিয়ে বলেছেন, সমালোচকদের জবাব এবার বড় পর্দাতেই দেবেন এলভিশ। আবার অনেকের আবেগঘন মন্তব্য, এতদিন ইউটিউব ও টেলিভিশনে দেখা গেলেও এবার প্রিয় তারকাকে সিনেমা হলে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Youtube থেকে সিনেমার সফর

Youtuber হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর ‘বিগ বস ওটিটি সিজন ২’, ‘প্লেগ্রাউন্ড’, ‘MTV রোডিজ XX: ডাবল ক্রস’ এবং ‘লাফটার শেফস’-এর মতো একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন এলভিশ যাদব। গত বছর ‘আওকাত কে বাহার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এবার সেই পথ আরও এক ধাপ এগিয়ে বলিউডের বড় পর্দায় দেখা যাবে তাঁকে। (Elvish Yadav Bollywood Debut)

আবার একসঙ্গে রেমো ও টাইগার

এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন পরিচালক রেমো ডি’সুজা এবং টাইগার শ্রফ। এর আগে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ ফ্লাইং জাট’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। যদিও সেই ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবুও নতুন অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। (Elvish Yadav Bollywood Debut)

আরও পড়ুন :-মুক্তির পরই পাইরেসির শিকার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, এক্সে-এ ছবি ফাঁসের দাবি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment