রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোদির ক্ষমার পর কিশোরীর মায়ের আবেদন, ‘শিশুরা আন্দোলনে নয়, পড়াশোনায় মন দিক’

Published on: August 2, 2026
Narendra Modi Forgives
---Advertisement---

[ছবি:এক্স]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অশালীন ভাষায় আক্রমণ করে ভাইরাল হওয়া নাবালিকা ছাত্রীর ঘটনায় নতুন মোড়।(Narendra Modi Forgives) প্রধানমন্ত্রীর ক্ষমার সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়ে কিশোরীর মা বলেন, তাঁর মেয়ে যেন “নতুন জীবন” পেয়েছে। একই সঙ্গে তিনি নাবালকদের রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।

‘পড়াশোনাতেই মন দিক শিশুরা’

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে ওই নাবালিকার মা বলেন, এই ঘটনা তাঁর মেয়ের জীবনের বড় শিক্ষা। তাঁর মতে, শিশুদের রাজনৈতিক আন্দোলনে নয়, পড়াশোনায় মন দেওয়া উচিত। তিনি সরকারের কাছে আবেদন জানান, নাবালকদের যেন কোনও বিক্ষোভে অংশ নিতে না দেওয়া হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানান, যাতে আবেগের বশে তারা ভবিষ্যৎ নষ্ট করে ফেলার মতো ভুল না করে।

Narendra Modi Forgives: ‘মোদি আমার মেয়েকে জীবনদান করেছেন’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অশালীন ভাষা ব্যবহার করা সত্ত্বেও তাঁর মেয়েকে ক্ষমা করে প্রধানমন্ত্রী মহানুভবতার পরিচয় দিয়েছেন। জোড় হাত করে তিনি বলেন, “আজ আমার মেয়ের জন্মদিন। প্রধানমন্ত্রী ওকে সবচেয়ে বড় উপহার, জীবনদান দিয়েছেন। আজ ওর নতুন করে জন্ম হয়েছে।” একই সঙ্গে তিনি নাবালিকার বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের আবেদন জানান এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যেন তিনি তাঁর মেয়েকে নিজের সন্তানের মতো দেখেন।

কীভাবে শুরু হয় বিতর্ক?

অভিযোগ, কথিত NEET-UG প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকা ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দেওয়া হয়। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিতর্ক ছড়ায়।

Narendra Modi Forgives: ক্ষমার বার্তার পর প্রকাশ্যে ক্ষমা চাইল কিশোরী

শুক্রবার প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, যারা তাঁকে গালিগালাজ করেছে তারা “বিভ্রান্ত” এবং রাগ বা প্রতিশোধ কোনও সমাধান নয়। (Narendra Modi Forgives) এর কিছুক্ষণের মধ্যেই ওই কিশোরীর একটি ক্ষমা প্রার্থনার ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে নিজেকে নাবালিকা পরিচয় দিয়ে সে স্বীকার করে, “আমি যা করেছি, তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি।” ঘটনাকে ঘিরে নাবালকদের রাজনৈতিক আন্দোলন ও সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ নিয়ে নতুন করে জাতীয় স্তরে বিতর্ক শুরু হয়েছে।

দেশজুড়ে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী, প্রতি রবিবার বিশেষ অভিযান


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মোদির ক্ষমার পর কিশোরীর মায়ের আবেদন, ‘শিশুরা আন্দোলনে নয়, পড়াশোনায় মন দিক’”

Leave a Comment