রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দেশজুড়ে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী, প্রতি রবিবার বিশেষ অভিযান

Pm Modi
---Advertisement---

এবার মাদক মুক্ত সমাজ গড়তে ভারত সরকারের বিশেষ উদ্যোগ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভার্চুয়ালি সূচনা করলেন ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সঙ্কল্প অভিযান’ (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan)। দেশজুড়ে ২৮ হাজারেরও বেশি জায়গায় এই কর্মসূচি আয়োজিত হয়েছে এবং এই অনুষ্ঠানে প্রায় এক কোটিরও বেশি তরুণ-তরুণী এতে অংশ নিচ্ছেন (Pm Modi)।

Pm Modi: কী এই নতুন অভিযান?

‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সঙ্কল্প অভিযান’ হল ভারতের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকার কর্তৃক শুরু হওয়া সচেতনতামূলক প্রচার অভিযান। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi) ভার্চুয়ালে এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। দেশের যুবশক্তিকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ (উন্নত ভারত) গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য।

অভিযানের মূল উদ্দেশ্য

মাদকমুক্ত সমাজ গঠন: তরুণ প্রজন্মকে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করা।

১০০ সপ্তাহের কর্মসূচি: এই অভিযানের অধীনে আগামী ১০০ সপ্তাহ ধরে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও ‘জন ভাগিদারি’ (জনগণের অংশগ্রহণ) কর্মসূচি চালানো হবে।

সামাজিক দূত তৈরি: যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে তাদের নিজেদের এলাকার ইতিবাচক সামাজিক পরিবর্তনের ‘দূত’ বা অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তোলা।

কীভাবে পরিচালিত হবে এই অভিযান?

দেশজুড়ে প্রায় ১০,০০০-এরও বেশি জায়গা থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর কর্মী এবং ১২৫টিরও বেশি আধ্যাত্মিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিযানে যুক্ত হয়েছে। প্রতি রবিবার দেশজুড়ে এই কর্মসূচির আয়োজন হবে।

খেলাধুলা ও শারীরিক কসরত: যুবকদের সুস্থ রাখতে স্পোর্টস ইভেন্ট, ম্যারাথন এবং ওয়াকথনের আয়োজন।

মানসিক সুস্থতা: মানসিক চাপ ও অবসাদ দূর করতে নিয়মিত ধ্যান বা মেডিটেশন সেশন।

সাংস্কৃতিক প্রচার: সচেতনতা বাড়াতে পথনাটক, আলোচনা সভা ও শিল্প প্রতিযোগিতা।

যৌথ শপথ গ্রহণ: মাদক বর্জনের জন্য দেশজুড়ে তরুণদের যৌথ ‘নেশামুক্তি শপথ’ প্রদান।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “দেশজুড়ে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী, প্রতি রবিবার বিশেষ অভিযান”

Leave a Comment