রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক ফোনেই হাজির বন্ধু, ফ্রেন্ডশিপ ডে-তে অভিনব বার্তা মুম্বাই পুলিশের

Published on: August 2, 2026
Friendship Day Special Post
---Advertisement---

জীবনে কিছু মানুষ থাকে যাদের মুখে কিছু না বললেও তারা মনের কথা বুঝে যায়, ভয় পেয়ে আঙুল ধরতে চাইলে তারা শক্ত করে হাত ধরে, সুখের দিন পাশে থাকুক বা না থাকুক চরম দুঃখে ছুটে আসে; আর সেই সব মানুষদেরকেই বোধহয় আমরা ‘বন্ধু’ বলি। আজ ২ আগস্ট, ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্বের দিন। আর সেই দিনটিকেই আরেকটু স্পেশাল করে তুলতে নাগরিকদের উদ্দেশে এক অভিনব বার্তা দিল মুম্বাই পুলিশ। তারা নিজেদেরই পরিচয় দিল এমন এক বন্ধুর মতো করে, যে সবসময় আপনার পাশে থাকে এবং মাত্র একটি ফোন কলের দূরত্বেই রয়েছে। অর্থাৎ, একটা কল করলেই এই বন্ধুকে আপনি পাশে পাবেন।

Friendship Day Special Post: বন্ধুত্বের দিনে বিশেষ বার্তা

রবিবার, ২ আগস্ট ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সমাজমাধ্যম এক্স-এ একটি বিশেষ পোস্ট করে মুম্বাই পুলিশ। সেখানে লেখা হয়, “আমরাই সেই বন্ধু, যে আপনার থেকে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি। সবসময় আপনার পাশে, সবসময় সাহায্য করতে প্রস্তুত।” বন্ধুত্ব উৎযাপনের এই অভিনব প্রয়াশে খুশি সকলেই। সত্যিই তো মাঝে মাঝে তো বন্ধুদেরও মনে করিয়ে দিতে হয় যে কেউ না কেউ তার পাশে আছেই। তবে এখানেই শেষ নয়, এই বিশেষ পোস্টের সঙ্গে ছিল কিছু সচেতনতামূলক বার্তাও।

শুভেচ্ছার সঙ্গে সচেতনতার বার্তা

শুধু বন্ধুদের শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেনি মুম্বাই পুলিশ। বন্ধুত্ব উদযাপনের এই আবহকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষের কাছে জরুরি পরিষেবার গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বরগুলোও পৌঁছে দিয়েছে। বন্ধুত্বের থিমে তৈরি আকর্ষণীয় গ্রাফিক্সের মাধ্যমে জানানো হয়, সঠিক সময়ে ঠিক কোন হেল্পলাইন নম্বরগুলি জানা থাকলে জরুরি পরিস্থিতিতে তা বড় বিপদ এড়াতে আপনাকে সাহায্য করতে পারে। তাই এই নম্বরগুলো মোবাইলে সেভ করে রাখার আবেদনও জানানো হয়েছে।

জেনে নিন কোন নম্বর কোন কাজে লাগবে?

১১২: পোস্টে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ১১২ নম্বরকে, যা ভারতের সর্বভারতীয় জরুরি পরিষেবা হেল্পলাইন। মুম্বই পুলিশের ভাষায়, এটি সেই বন্ধু, যে সময়-অসময়, যেখানেই থাকুন না কেন, আপনার ফোন ধরতে সবসময় প্রস্তুত।

১৯৩০: সাইবার প্রতারণার ঘটনা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। তাই ১৯৩০ নম্বরের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এটি দেশের সাইবার আর্থিক প্রতারণা সংক্রান্ত হেল্পলাইন। মুম্বাই পুলিশের মতে, এটি সেই বন্ধু, যে প্রতারকদের মোকাবিলা করতে জানে। (Friendship Day Special Post)

দেশজুড়ে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী, প্রতি রবিবার বিশেষ অভিযান

১০৩: মহিলাদের নিরাপত্তার জন্য ১০৩ নম্বরের কথাও উল্লেখ করা হয়েছে। এই হেল্পলাইনকে মজার ছলে বলা হয়েছে, “সেই বন্ধু, যে সবসময় একজন মেয়ের পাশে থাকে।”

১৯১৫: এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য ১৯১৫ নম্বরের হেল্পলাইন তুলে ধরা হয়েছে। এই পরিষেবাকে বলা হয়েছে, “সেই বন্ধু, যাকে আপনার বাবা-মা সবচেয়ে বেশি ভরসা করেন।”

সব মিলিয়ে, ফ্রেন্ডশিপ ডে পালনের দিনকে শুধু শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে, সাধারণ মানুষের মধ্যে জরুরি পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে মুম্বাই পুলিশ। পোস্টে #FriendshipDay2026 এবং #MumbaiHelplines হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং একে সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment