রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

E-20 নিয়ে গডকড়ীর নামে অপপ্রচার! মেটাকে আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

Nitin Gadkari
---Advertisement---

E-20 নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ীর বিরুদ্ধে সমাজমাধ্যমে ঘুরে বেরাচ্ছে আপত্তিকর নানা পোস্ট। সেই পোস্টে দেখা যাচ্ছে তাঁকে এবং তাঁর পরিবারকে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়েই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari)। আজ সেই মামলার শুনানি ছিল। সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো ভুয়ো এই পোস্ট গুলি মেটাকে মোছার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

Nitin Gadkari: কী বলল আদালত?

বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ (Nitin Gadkari), গোটা বিষয়টি জঘন্য ও দৃষ্টিকটূ। E-20 নিয়ে সমাজমাধ্যমে যে পোস্টগুলি ঘুরে বেড়াচ্ছে, তা দ্রুত মুছে ফেলতে হবে। আদালতের তরফে এও বলা হয়, কেউ যদি এই রকম কোনও পোস্ট দেখেন, তাঁরা মেটা কর্তৃপক্ষকে সরাসরি জানান।

আদালতের মন্তব্য, “আপাতদৃষ্টিতে এই পোস্টগুলো আপত্তিকর, জঘন্য ও অশ্লীল। সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যেখানে অনেক কিশোর-কিশোরিরা এই প্ল্যাটফর্ম নানা কাজে ব্যবহার করে। এই ধরনের বিষয়বস্তু এখানে থাকা উচিত নয়।”

এবিষয়ে ভুক্তভোগীরা সরাসরি আদালতের দ্বারস্থ না হয়ে, এই ধরনের বিষয়বস্তু অপসারণের কোনও ব্যবস্থা তাদের আছে কি না, সে বিষয়ে আদালত মেটা (Meta), এক্স কর্প (X Corp) ও গুগল এলএলসি (Google LLC)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছেও জানতে চেয়েছে।

বিচারপতির মন্তব্য, “এত প্রযুক্তি হাতের কাছে থাকা সত্ত্বেও, এমন কোনও ব্যবস্থা কি আপনাদের নেই যা স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত বা ‘ট্রিগার’ হিসেবে কাজ করবে? কেউ যদি অশ্লীল বা আপত্তিকর কিছু আপলোড করে, তবে তা অবিলম্বে শনাক্ত করে মুছে ফেলা উচিত। এটি অত্যন্ত জঘন্য একটি বিষয়।”

আদালত জানায়, কেবল আপত্তিকর ও ‘ভুয়ো’ (deepfake) বিষয়বস্তু সরানোর জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে জানানো হবে। কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা বা ধোঁয়াশা থাকে, তবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি আদালতের দ্বারস্থ হতে পারবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “E-20 নিয়ে গডকড়ীর নামে অপপ্রচার! মেটাকে আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের”

Leave a Comment