রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রোনাল্ডোর অনুপ্রেরণায় কমনওয়েলথে ইতিহাস অস্মিতার

Published on: August 5, 2026
Asmita Dey
---Advertisement---

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন ভারতের জুডোকা (Asmita Dey) অস্মিতা দে। মহিলাদের ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে জিতেছেন সোনা। তবে এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে রয়েছে ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপ্রেরণা। নিজের সংগ্রামী জীবন দিয়ে কীভাবে তাঁকে লড়াইয়ের শক্তি জুগিয়েছেন রোনাল্ডো, সেই কথাই জানালেন ভারতীয় জুডো তারকা।

Asmita Dey: রোনাল্ডোর জীবন থেকেই লড়াইয়ের শিক্ষা

সোনি স্পোর্টস নেটওয়ার্কে প্রকাশিত এক ভিডিয়োতে অস্মিতা বলেন, তিনি সবচেয়ে বেশি পড়েন ও দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাঁর কথায়, “রোনাল্ডো জীবনে অসংখ্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মাত্র ১৯ বছর বয়সে বাবাকে হারিয়েও তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন। আজ গোটা বিশ্ব তাঁকে চেনে। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমি দেখেছি, পড়েছি এবং সেখান থেকেই অনুপ্রেরণা পাই।”

Asmita Dey: গোল্ডেন স্কোরে নাটকীয় জয়

মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচের বিরুদ্ধে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের মাঝপথে একটি থ্রো করে এগিয়ে যান কোয়াচ। যদিও একটি শিদো (Shido) পেনাল্টি পাওয়ার পরও দারুণ প্রত্যাবর্তন করেন অস্মিতা। দ্রুত একটি সফল থ্রো করে সমতা ফেরান তিনি। নির্ধারিত সময়ে স্কোর সমান থাকায় ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে। অতিরিক্ত সময়ে ম্যাটের প্রান্তে দুর্দান্ত একটি থ্রো করে ইউকো (Yuko) অর্জন করেন অস্মিতা এবং ২-১ ব্যবধানে জিতে ভারতের জন্য কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম সোনার পদক নিশ্চিত করেন।

ভারতের ঝুলিতে চার পদক

(Asmita Dey) অস্মিতার সোনার পাশাপাশি জুডোয় আরও সাফল্য পেয়েছে ভারত। হর্ষ সিং সোনা জিতেছেন, ইয়ামিনি মৌর্য জিতেছেন রুপো এবং উন্নতি শর্মা জিতেছেন ব্রোঞ্জ। ফলে এবারের কমনওয়েলথ গেমসে জুডো থেকে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল চার। ব্যক্তিগত সাফল্যের পর অস্মিতার স্বীকারোক্তি, রোনাল্ডোর সংগ্রামের কাহিনিই তাঁকে বিশ্বাস করিয়েছে—প্রতিকূলতাকে হারিয়েই ইতিহাস লেখা যায়।

নীরজের দুরন্ত প্রত্যাবর্তন, কমনওয়েলথে রুপো জিতে আবেগঘন পোস্ট


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “রোনাল্ডোর অনুপ্রেরণায় কমনওয়েলথে ইতিহাস অস্মিতার”

Leave a Comment