রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Ruben Amorim Sacked: লিডসের বিরুদ্ধে ড্রয়ের পর ছাঁটাই রুবেন আমোরিম, নতুন পথে ম্যানচেস্টার ইউনাইটেড

Ruben Amorim Sacked
---Advertisement---

মাত্র এক বছরের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিমের (Ruben Amorim) কোচিং অধ্যায়ের ইতি ঘটল। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করার পরেই তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আমোরিম জানিয়েছিলেন, অন্তত ১৮ মাস তিনি ইউনাইটেডে থাকতে চান। কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় ভাবে বদলে যায় পরিস্থিতি। উল্লেখ্য, আমোরিমের সঙ্গে ইউনাইটেডের চুক্তি ছিল ২০২৭ সালের জুন মাস পর্যন্ত।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?

রিপোর্ট অনুযায়ী, লিডসের বিরুদ্ধে ম্যাচের পরেই জরুরি বৈঠকে বসেন ক্লাবের শীর্ষ কর্তা জেসন উইলকক্স ও ওমর বেরেডা। সেখানেই আমোরিমকে বরখাস্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাঁকে ব্যক্তিগত ভাবে সেই সিদ্ধান্ত জানানো হয়। ক্লাবের বক্তব্য, প্রিমিয়ার লিগে মরশুমের বাকি অংশে ভালো ফল নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্বে ড্যারেন ফ্লেচার

কোচ বদলের ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী কোচের নামও জানিয়ে দেয় ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার Darren Fletcher–কে স্টপগ্যাপ কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ছিলেন। ক্লাবের বিবৃতিতে আমোরিমকে তাঁর কাজের জন্য ধন্যবাদও জানানো হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিমের রেকর্ড

২০২৪ সালের নভেম্বর মাসে এরিক টেন হ্যাগের জায়গায় Manchester United–এর কোচ হিসেবে দায়িত্ব নেন Ruben Amorim। তাঁর কোচিংয়ে ইউনাইটেড UEFA ইউরোপা লিগের ফাইনালে পৌঁছালেও প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা ফেরাতে পারেনি দল। চলতি মরশুমে ২০টি ম্যাচ খেলে ৮টি জয়, ৭টি ড্র ও ৫টি হার নিয়ে ৩১ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। কোচ পরিবর্তনের পর লিগে দলের পারফরম্যান্স কতটা উন্নত হয়, সেটাই এখন দেখার।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment