রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভোট-পরবর্তী হিংসা থেকে তোলাবাজি, একাধিক অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

Published on: August 8, 2026
Sanat Dey Arrested
---Advertisement---

ফের গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক। একাধিক অভিযোগের জেরে এবার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগণার দত্তপুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে নৈহাটি থানায় নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Sanat Dey Arrested: বাড়িতে তল্লাশি, তারপর দত্তপুকুরে অভিযান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎ দে-র বাড়িতে কয়েকদিন আগেই তল্লাশি চালানো হয়েছিল। তবে সেই সময় বাড়িতে তাঁর সন্ধান মেলেনি। এরপর তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে দত্তপুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই প্রাক্তন বিধায়ককে আটক করা হয়। শনিবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে নৈহাটি থানায় নিয়ে যাওয়া হয়।

তদন্তকারীদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার একাধিক ঘটনায় সনৎ দে-র বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর হামলা, তোলাবাজি এবং বিভিন্ন এলাকায় অশান্তি তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগের তদন্তেও তাঁর নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি।

রক্ষাকবচ মিলতেই প্রকাশ্যে, CID-র কাছে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের

আদালতে পেশ, হেফাজতের আবেদন করতে পারে পুলিশ

গ্রেফতারির পর সনৎ দে-কে আপাতত নৈহাটি থানায় রাখা হয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার কথা। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে পুলিশ। তবে পুলিশের অভিযোগ ও তদন্তে উঠে আসা তথ্যের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

পুরনো মামলার তদন্তে গতি, গ্রেফতার ঘিরে রাজনৈতিক চর্চা

রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পুরনো অভিযোগ ও মামলার তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে পুলিশ। সেই ধারাবাহিকতায় একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক গ্রেফতার হচ্ছেন। সেই তালিকায় নাম জুড়লো সনৎ দে-এরও। প্রাক্তন বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন এই মামলায় আদালত থেকে কী নির্দেশ আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের। (Sanat Dey Arrested)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ভোট-পরবর্তী হিংসা থেকে তোলাবাজি, একাধিক অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক”

Leave a Comment