রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

PAN কার্ডে বড় বদল, ২০২৬ থেকে নতুন ফর্ম, পুরনো PAN কি বাতিল?

Published on: August 11, 2026
---Advertisement---

হাতে পুরনো PAN কার্ড। নতুন নিয়মের কথা শুনে অনেকেরই প্রশ্ন, তবে কি এবার সেই PAN আর চলবে না? উত্তর হলো, না। ২০২৬ সালের নতুন নিয়মে PAN-এর আবেদন পদ্ধতিতে বদল এসেছে। কিন্তু পুরনো PAN বাতিল হচ্ছে না। (PAN Card Rules)

বদলে গেল PAN-এর আবেদন ফর্ম

১ এপ্রিল ২০২৬ থেকে প্রথমবার PAN-এর জন্য আবেদন করলে আর আগের Form 49A বা Form 49AA ব্যবহার করা যাবে না। আয়কর দফতর নতুন চারটি ফর্ম চালু করেছে। সেগুলি হল Form 93, Form 94, Form 95 এবং Form 96। (PAN Card Rules)

আবেদনকারীর ধরন অনুযায়ী নির্দিষ্ট ফর্ম বেছে নিতে হবে। অর্থাৎ, প্রত্যেকের জন্য একই ফর্ম থাকবে না। আবেদনকারীর পরিচয়, ঠিকানা এবং অন্যান্য তথ্য আরও নির্ভুল ভাবে যাচাই করতেই এই পরিবর্তন বলে জানানো হয়েছে।

পুরনো PAN নিয়ে চিন্তা নেই

তবে যাঁদের ইতিমধ্যেই PAN রয়েছে, তাঁদের জন্য কোনও নতুন আবেদন করার প্রয়োজন নেই। পুরনো PAN এবং TAN নম্বর আগের মতোই বৈধ থাকবে। নতুন নিয়ম শুধুমাত্র নতুন করে PAN-এর আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। (PAN Card Rules)

১ এপ্রিল ২০২৬-এর পর প্রথমবার PAN করতে গেলে সঠিক ফর্ম বেছে নেওয়া জরুরি। ভুল ফর্মে আবেদন করলে প্রক্রিয়ায় দেরি বা জটিলতা তৈরি হতে পারে।

তথ্যের সামান্য ভুলেও সমস্যা

PAN-এর আবেদনে নামের বানান, জন্মতারিখ, ঠিকানা এবং পরিচয়পত্রের তথ্য ঠিক ভাবে দিতে হবে। আধার, ভোটার কার্ড, পাসপোর্ট বা অন্য নথির সঙ্গে তথ্যের মিল থাকা জরুরি। ভুল থাকলে KYC, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর রিটার্ন বা আর্থিক লেনদেনের সময় সমস্যা হতে পারে।

একজনের একাধিক PAN রাখা আইনত দণ্ডনীয়। তাই নতুন নিয়মের কারণে পুরনো PAN বাতিল করে নতুন PAN নেওয়ার চেষ্টা করা উচিত নয়। (PAN Card Rules)

PAN কার্ড হারিয়ে গেলেও PAN নম্বর বাতিল হয় না। প্রয়োজনে e-PAN ডাউনলোড করা যায়। রি-প্রিন্টের জন্যও আবেদন করা সম্ভব।

কর সংক্রান্ত কাজের গুরুত্বপূর্ণ নথি PAN। তাই নতুন আবেদন করার আগে নিজের শ্রেণি অনুযায়ী সঠিক ফর্ম এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখাই সবচেয়ে নিরাপদ। (PAN Card Rules)

আরও পড়ুন :- প্রায় ৯ ফুট লম্বা মাথার চুল! এমন চুল দেখে চুলচেরা বিশ্লেষণে নেমে যেতেন ঠাকুমা-দিদিমারা, চুলোচুলিও হতে পারতো


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “PAN কার্ডে বড় বদল, ২০২৬ থেকে নতুন ফর্ম, পুরনো PAN কি বাতিল?”

Leave a Comment