রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গেরুয়া রাখিতে ভরছে বাজার, কালনা থেকে অযোধ্যায় যাচ্ছে হাজার হাজার রাখি

Published on: August 12, 2026
---Advertisement---

কালনার শিল্পীপাড়ায় এখন চোখে পড়ছে শুধু ব্যস্ততা। সারি সারি গেরুয়া রাখি তৈরি হচ্ছে। কোথাও পদ্মফুল, কোথাও ‘জয় শ্রীরাম’। আবার কোনও রাখিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। রাখি পূর্ণিমার আগে এই রাখিগুলির চাহিদা এখন সবচেয়ে বেশি। কালনা থেকে তৈরি হয়ে অনেক রাখিই এবার যাচ্ছে অযোধ্যায়। (Kalna News)

অযোধ্যা থেকে বড় অর্ডার

পূর্ব বর্ধমানের কালনার শ্যামগঞ্জপাড়া-সহ বিভিন্ন এলাকায় বহু বছর ধরে রাখি তৈরি হয়। শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও যায় এখানকার রাখি। এবার অযোধ্যা থেকে এসেছে বড় অর্ডার। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকেও বরাত এসেছে। (Kalna News)

গেরুয়া রাখির চাহিদা বেশি

এবারের বাজারে ধর্মীয় ও রাজনৈতিক নকশার রাখির চাহিদা বেড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির রাখি তৈরি হচ্ছে। পাশাপাশি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নরেন্দ্র মোদি এবং শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রাখি। তবে শিল্পীদের কথায়, গেরুয়া রঙের রাখিই এবার সবচেয়ে বেশি বিকোচ্ছে।

পাটের রাখিও নজর কাড়ছে

শুধু গেরুয়া বা ছবির রাখি নয়। পরিবেশবান্ধব পাটের রাখিও তৈরি হচ্ছে কালনায়। পুঁতি, জরি, চুমকি ও রঙিন পাথর দিয়ে নানা নকশার রাখি তৈরি করছেন শিল্পীরা। নতুন নতুন ডিজাইন আনতেও চলছে চেষ্টা। (Kalna News)

ব্যস্ত মহিলা শিল্পীরা

ক্লাস্টার উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা এখন দিনরাত কাজ করছেন। সংস্থার সম্পাদক তপন মোদক জানান, অযোধ্যা-সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর অর্ডার এসেছে। সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যস্ত শিল্পীরা।

কালনার রাখি শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিক। তাঁদের মধ্যে অনেকেই মহিলা। সংসারের কাজ সামলে রাখি তৈরি করে আয় করেন তাঁরা। সাধারণ সময়ে মাসে গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা আয় হয়। উৎসবের মরশুমে সেই আয় কিছুটা বাড়ে।

শিল্পীদের আশা, আগামী দিনে সরকারি ও বেসরকারি সংস্থার আরও বরাত মিলবে। তাতে কালনার এই পুরনো রাখি শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলির আর্থিক অবস্থাও আরও ভালো হবে। (Kalna News)

আরও পড়ুন :- পৈতে পরেন? টিকি আছে? অযোধ্যার রাম মন্দিরের CEO বাছাইয়ে অভিনব প্রশ্ন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “গেরুয়া রাখিতে ভরছে বাজার, কালনা থেকে অযোধ্যায় যাচ্ছে হাজার হাজার রাখি”

Leave a Comment