---Advertisement---

MALDA SHOOTOUT: ফের গুলি চললো কালিয়াচকে! জখম তৃণমূল সমর্থক

January 6, 2026 8:15 PM
---Advertisement---

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গুলি চলল মালদহের মানিকচকে। গুলিতে জখম এক তৃণমূল সমর্থকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত হয়েছেন তাঁর পরিবারের আরও দু’জন সদস্য। অভিযোগের তির এলাকারই এক তৃণমূল নেতা ও তাঁর দলবলের দিকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফর রয়েছে। তার আগে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকে।

স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় জামালুদ্দিন শেখ পেশায় জল ব্যবসায়ী। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তাঁর পিঠে লাগে। খবর পেয়ে ছুটে এলে জামালুদ্দিনের ছেলে শামীম শেখ ও ভাইপো সাদ্দাম শেখকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। MALDA SHOOTOUT

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন তৃণমূল কর্মী বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েত। ঘটনার পর দু’জনই পলাতক।

স্থানীয়দের দাবি, এই ঘটনার সূত্রপাত কয়েক দিন আগের একটি গ্রাম্য ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। সেই নিয়ে দু’দিন আগে গ্রামে গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে সোমবার সালিশি সভা বসে। সেখানেও বিবাদ মেটে না। এর পরই মঙ্গলবার সকালে জল নেওয়ার অজুহাতে জামালুদ্দিন শেখকে নিজের বাড়িতে ডেকে পাঠান বাবর আলি। অভিযোগ, বাড়িতে ডেকে এনে গুলি করা হয়।

গুলিবিদ্ধ জামালুদ্দিন শেখ এবং আক্রান্ত শামীম ও সাদ্দাম—তিনজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। MALDA SHOOTOUT

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

গত বছর ২ রা জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতা বাবলা সরকারকে। নতুন বছরের শুরুতেই ফের একই এলাকায় গুলিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। MALDA SHOOTOUT

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment