[ছবি:এক্স]
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে ঘিরে নতুন বিতর্ক। ফিফার প্রাক্তন সহ-সভাপতি ও জর্ডন ফুটবল ফেডারেশনের প্রধান প্রিন্স আলি বিন আল হুসেইন সরাসরি অভিযোগ তুলেছেন, সভাপতি (Gianni Infantino) জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন না করায় তাঁদের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। তাঁর দাবি, এই পরিস্থিতি কার্যত ‘ব্ল্যাকমেল’-এর সামিল। অভিযোগ সামনে আসতেই বিশ্ব ফুটবল মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
প্রাইজমানি আটকে রাখার অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় প্রিন্স আলি জানান, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপে রানার্স-আপ হওয়ার পরও জর্ডন এখনও প্রাপ্য অর্থ পায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রানার্স-আপ দল হিসেবে জর্ডনের প্রায় ৪.২ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা ছিল। অথচ সেই অর্থ এখনও মেলেনি বলে অভিযোগ।
Gianni Infantino: ‘সমর্থন করলে সাহায্য মিলত’
🚨 𝗡𝗘𝗪: Jordan FA president Prince Ali has accused FIFA and Gianni Infantino of "blackmail" over support for Infantino's re-election campaign.
— The Touchline | 𝐓 (@TouchlineX) August 5, 2026
· Prince Ali claimed FIFA suggested Jordan's endorsement of Infantino would help resolve issues such as unpaid prize money, fan visa… pic.twitter.com/ulmB9v5cvD
প্রিন্স আলির দাবি, জুন মাসে জর্ডনের ঐতিহাসিক প্রথম ফিফা বিশ্বকাপ অংশগ্রহণের সময় তাঁকে জানানো হয়েছিল, যদি তিনি (Gianni Infantino) জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে সমর্থন করেন, তাহলে জর্ডন ফুটবল ফেডারেশনের বিভিন্ন সমস্যা সমাধানে তা সাহায্য করবে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জর্ডন নৈতিক মূল্যবোধে বিশ্বাসী। ২০১৬ সালের ফিফা সভাপতি নির্বাচনের আগে যেমন তিনি ইনফান্তিনোকে সমর্থন করেননি, এখনও করবেন না। তাঁর কথায়, “এই পরিস্থিতি ব্ল্যাকমেলের সামিল এবং আমরা এতে মাথা নত করব না।”
ননেইয়ের পাহাড় থেকে ডুরান্ডের শীর্ষে, রেংদাইয়ের রূপকথা লিখলেন হ্যাটট্রিক নায়ক মৃদুল
Gianni Infantino: ইনফান্তিনোর উপর বাড়ছে চাপ
এই অভিযোগ এমন সময় সামনে এল, যখন ইনফান্তিনো তাঁর ১১ বছরের সভাপতিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে রীতিমত চাপে রয়েছেন। ভবিষ্যতের বিশ্বকাপের মুনাফার অংশ আমেরিকার বিনিয়োগকারী জোশুয়া কুশনারের নেতৃত্বাধীন Thrive Eternal তহবিলের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার একাধিক প্রভাবশালী কর্তা তাঁর বিরুদ্ধে বিকল্প প্রার্থী খোঁজার উদ্যোগ নিয়েছেন।
নির্বাচনের আগে উত্তপ্ত ফুটবল রাজনীতি
প্রিন্স আলি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং ২০১৫ সালে সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে, পরে ২০১৬ সালে ইনফান্তিনোর বিরুদ্ধেও সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে উয়েফা ইতিমধ্যেই ফিফার বিভিন্ন প্রতিযোগিতা, বৈঠক ও অনুষ্ঠানে বয়কটের হুঁশিয়ারি দিয়েছে। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (Gianni Infantino) ইনফান্তিনোর বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। ফিফা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমার সময়সীমা নির্ধারণ করেছে। ভোট হবে আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে, যেখানে ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা নতুন সভাপতি নির্বাচনে অংশ নেবেন।
ম্যাকলারেনের পর এবার ইকোনোমিডিস, ময়দানে শুরু অস্ট্রেলিয়ান সুপারস্টারদের লড়াই












