রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কিছুটা হলেও আবহাওয়া স্বস্তিদায়ক, দুই বঙ্গে ঝড়বৃষ্টি কি চলবে, কী বলেছে হাওয়া অফিস?

Published on: August 22, 2026
Weather Update
---Advertisement---

কয়েকদিনের বৃষ্টির জেরে বাংলা ক্যালেন্ডারে ভাদ্র মাসে কিছুটা হলেও স্বস্তিদায়ক আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টি থেকে বাদ যাবে না কলকাতা। ভারী বৃষ্টি মূলত উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বিশেষ করে পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া?

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমে সরে গিয়েছে এবং সেই সঙ্গে শক্তি হারিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবেই ঝড়বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টির পরিমাণ আগের থেকে কমেছে। নিম্নচাপ সরে যাওয়ায় সমুদ্র শান্ত রয়েছে। মৎস্যজীবীদের জন্যেও তাই আলাদা করে কোনও সতর্কবার্তা নেই।

শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১. ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮. ৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২. ১ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬শতাংশ সর্বনিম্ন ৭১শতাংশ। আজ শনিবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)

অসুস্থ বিমান বসু ও মীরা ভট্টাচার্য, বাম শিবিরে গভীর উদ্বেগ

কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

আজ, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি ওপরের পাঁচ জেলায় মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে। আজ শনিবার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment