রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tara Sutaria ও Veer Pahariya র ব্রেকআপের গুঞ্জন, নেপথ্যে কি এপি ঢিলোঁর কনসার্ট?

Published on: January 9, 2026
---Advertisement---

বলিউডে আবারও এক তারকা সম্পর্কের ইতি। অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়ার মধ্যে ব্রেকআপের খবর সামনে আসছে। দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন চললেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই জল্পনাকেই কার্যত সত্যি প্রমাণ করল।

কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন তৈরি হয়েছিল। গায়ক এপি ঢিলোঁর একটি লাইভ কনসার্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই কনসার্টে তারা সুতারিয়া (Tara Sutaria) ও এপি ঢিলোঁর স্টেজে বেশ ঘনিষ্ঠভাবে ছিলেন। যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং চর্চা শুরু হয়।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বীর পাহাড়িয়া (Veer Pahariya) সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন এবং পরে একটি আনএডিটেড ভিডিয়ো শেয়ার করে দাবি করেন। তাঁর দাবি ছিল, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ভাবে তুলে ধরা হয়েছে। তিনি “ভুয়ো প্রচার” ও “পেইড পিআর”-এর কথাও উল্লেখ করেন। অন্যদিকে, তারা সুতারিয়াও বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিষয়টি তাঁকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে।

উল্লেখযোগ্য বিষয়, কিছুদিন আগেও এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। ফ্যাশন ইভেন্টে একসঙ্গে র‍্যাম্পে হাঁটা থেকে শুরু করে উৎসবের দিনে পারিবারিক মুহূর্ত ভাগ করে নেওয়া, সব মিলিয়ে তাঁদের সম্পর্ক যথেষ্ট দৃঢ় বলেই মনে করেছিলেন অনুরাগীরা। সেই কারণেই হঠাৎ এই ব্রেকআপের খবরে হতাশ বহু ভক্ত।

যদিও তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া- কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রেকআপ নিয়ে কোনো বিবৃতি দেননি, তবুও ঘনিষ্ঠ সূত্রের দাবি, দু’জনেই আপাতত নিজেদের কেরিয়ারে মন দিতে চাইছেন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অনুসরণ করলেও তাঁদের মধ্যে যোগাযোগ সীমিত বলেই জানা যাচ্ছে। এই সম্পর্ক কি ভবিষ্যতে নতুন মোড় নেবে, নাকি সম্পূর্ণভাবেই শেষ, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আপাতত বলিউডে আরও এক তারকা সম্পর্কের ভাঙন ঘিরে আলোচনা তুঙ্গে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment