রাজ্যে পালাবদলের পর থেকে লাপাতা ছিলেন। রবিবার গভীর রাতে বাড়িতে ফিরতেই উত্তপ্ত হলো পরিস্থিতি। ঘটনাটি দুর্গাপুরের ডিপিএল কলোনির। সম্প্রতি দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল বাড়িতে ফেরেন। এলাকায় তাঁর ফেরার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দাদের একাংশ। তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।
শশাঙ্ক শেখর মণ্ডল দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বেশ কিছুদিন এলাকা ছেড়েছিলেন বলেও দাবি বাসিন্দাদের একাংশের। (DPL Colony Protest)
বাড়িতে ভাঙচুরের অভিযোগ
রবিবার রাতে এলাকায় ফেরেন শশাঙ্ক। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের একাংশ তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেও হামলা চালানো হয়। বাড়ির আসবাবপত্র এবং বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। (DPL Colony Protest)
পরিস্থিতি সামাল দিতে পুলিশ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সরাতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। পরে পুলিশ শশাঙ্ক শেখর মণ্ডলকে আটক করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। (DPL Colony Protest)
ঘটনার পর রাতভর ডিপিএল কলোনিতে উত্তেজনা ছিল। নতুন করে গোলমাল এড়াতে কলোনি ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের কারণ কী, ভাঙচুরে কারা জড়িত এবং ঘটনায় কার কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। (DPL Colony Protest)
আরও পড়ুন :-এরিয়াল বোমা থেকে ভারী কামান, প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দায়িত্ব ইছাপুরের










2 thoughts on “পালিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে, বিপাকে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর”
Comments are closed.