---Advertisement---

Health Insurance GST: স্বাস্থ্য বিমায় GST কমার লাভ হল কত জনের?

January 10, 2026 3:23 PM
Health Insurance GST explainer
---Advertisement---

কুশল চক্রবর্তী

অনেক ঢাক ঢোল পিটিয়ে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমার উপর GST তুলে নিল ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর (Health Insurance GST)। নানা প্রচার মাধ্যমে উঠে এল কেন্দ্রীয় সরকারের গরীব আর মধ্যবিত্তদের প্রতি অর্গলহীন সহানুভুতির কথা। কিন্তু যখন তার প্রকৃত সত্য উঠে এল তখন বোঝা গেল সরকার ব্যবসাটা বড়ই ভালো বোঝেন। ২২ সেপ্টেম্বর, ২০২৫ সালে, যে ঘোষণায় স্বাস্থ্য বিমার উপর থেকে GST উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, তাতেই এটাও বলা ছিল যে গ্রুপ স্বাস্থ্য বিমার উপর থেকে GST তোলা হবে না। কারণ সেটা নাকি একজন সংস্থার মালিক করে তার কর্মচারীদের স্বাস্থ্যের দিকে নজর রেখে। অতএব তাকে তো আর এমন সুবিধা দেওয়া যায় না।

কিন্তু প্রশ্ন রয়ে, কর্মরত অবস্থায় যখন কোনও কোম্পানি তার কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা করে, সেখানে হয়তো তার একটা স্বার্থ থাকে, কিন্তু অবসর প্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে তা কি প্রযোজ্য হওয়া উচিত? কারণ তাদের ক্ষেত্রে এটা একটা কোম্পানির পক্ষ থেকে তাদের প্রাক্তন কর্মচারীদের প্রতি দয়ার দান বলা যেতে পারে। তবে তার উপরও GST থাকবে কেন? কিন্তু আমাদের সরকার বাহাদুরের হিসাব তো একটু আলাদা এবং এই হিসাবের পার্থক্যটা কেমন তা বোঝা গেল অচিরেই। অনেকদিন ধরেই দাবি ছিল স্বাস্থ্য বিমার উপর থেকে GST কমানোর বা তুলে নেওয়ার। কিন্তু সেটা এল এত পরে কেন? (Health Insurance GST)

Health Insurance GST
ছবিটি প্রতীকী

কারণ অনেক হিসাব নিকাশের পর কেন্দ্রীয় সরকার যখন দেখল স্বাস্থ্য বিমার উপর থেকে GST তুললে ৯৭০০ কোটি টাকার জায়গায় ৩৫০০ কোটি টাকর ক্ষতি হবে তখন তাঁরা এই কাজটা করলেন একটু চালাকি করে। সরকার বাহদুর চিন্তা করলেন এবং দেখালেন যে, আমি জনগনের সুখ দুঃখের সঙ্গে আছি, আবার মসনদে থাকার জন্য যে খরচ করতে হবে তার দিকেও তো নজর দিতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমা থেকে যে মোট GST বা রাজস্ব আদায় করে তার দিকে তাকালেই বোঝা যাবে, কেন এই কেন্দ্রীয় সরকারের “ব্যবসায়িক” বুদ্ধির তারিফ করে লোকে।

২০২৩-২৪ সালে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমার উপর বসানো GST থেকে আদায় করেছিল ৮২৬৩ কোটি টাকা। তার মধ্যে সিংহভাগ ছিল এই গ্রুপ স্বাস্থ্য বিমা থেকে। একদিকে যখন কেন্দ্রীয় সরকার বাহাদুর একক ব্যক্তির স্বাস্থ্য বিমার থেকে GST নেওয়া তুলে দিল, তখন গ্রুপ স্বাস্থ্য বিমার উপর GST তো বহাল রখলই এবং অনুমতি দিল এই বিমা কোম্পানিগুলোকে বিমার প্রিমিয়ামের অঙ্ক বাড়িয়ে দিতে। ফলে হল কী, গ্রুপ স্বাস্থ্য বিমা থেকে GST আয়ের পরিমাণটা বেড়ে গেল। এই বর্ধিত প্রিমিয়ামের উপর GST থেকেই প্রায় উঠে এল একক ব্যক্তির স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে উঠিয়ে দেওয়া GST-র টাকাটা। অন্য দিকে আবার একক ব্যক্তির স্বাস্থ্য বিমার উপর GST কমানোর ফলে যদি লোকে আরও বেশী করে স্বাস্থ্য বিমা করে তার ফলেও নানাবিধ লাভ হবে সরকারের। (Health Insurance GST)

GST-র আইন অনুযায়ী রাজ্যের যে অংশটা GST থেকে প্রাপ্য হচ্ছে, তা নিয়েও রইল বৈষম্য করার একটা সুযোগ। অর্থাৎ স্বাস্থ্য বিমা থেকে GST তুলে কৃতিত্বটা নিল কেন্দ্রীয় সরকার আর অর্থের যোগানে টান পড়ল রাজ্য সরকারের। অন্য দিকে কেন্দ্রীয় সরকারের “প্রিয়” রাজ্য সরকারের জন্য স্বাস্থ্য বিমার উপর অর্জিত GST-র টাকা পাঠাবার চেষ্টা রইল। আর বিরোধী দলের সরকারের প্রতি সেই শুয়ো রানি আর দুয়ো রানির গল্প।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment