রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, মাস শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা

Published on: August 26, 2026
Rain Update
---Advertisement---

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিস্থিতি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ থেকে ৩১ অগস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বর্তমানে দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, ২৬ অগস্ট, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। অন্যান্য জেলাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

২৭ অগস্টও দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ২৮ অগস্ট বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এরপরই ফের পরিস্থিতির বদল হতে পারে। ২৯ থেকে ৩১ অগস্ট বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস।

Rain Alert: দক্ষিণবঙ্গের আবহাওয়া

২৯ অগস্ট উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

৩০ অগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ অগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

হড়পা বানে বিপর্যস্ত নেপাল, মৃত ৮; বিহারে হাই অ্যালার্ট

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী দুদিন কয়েকটি জেলায় বৃষ্টির দাপট থাকবে। ২৬ অগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।২৭ অগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। অর্থাৎ, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট থাকলেও সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। (Rain Alert)

কলকাতার আবহাওয়া

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ থেকে ৩১ অগস্ট শহর ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে।

কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি বাড়লে সাময়িকভাবে গরম থেকে স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও দিনের বিভিন্ন সময়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, মাস শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা”

Comments are closed.