বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকী ভিজতে পারে উত্তরবঙ্গও। একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৯ অগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। যার ফলে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather Update: দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হতে পারে
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির আশঙ্কা। তবে সর্বত্র সমানভাবে বৃষ্টি হবে না। নির্দিষ্ট কিছু জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে।
নিজের ছবি দেওয়া পোস্টার খুললেন পর্যটনমন্ত্রী, কিন্তু এর কী কারণ?
২৯ অগস্ট, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। যদিও দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা পেতে পারে শহর। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণের পাশাপাশি আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । বিশেষ করে , জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পরপর কয়েকদিন উত্তরে ভাল বৃষ্টি হতে পারে। মূলত, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। (Weather Update)












1 thought on “ফের নিম্নচাপের ভ্রুকুটি, একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা”