রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মা হলেন সঙ্গীতশিল্পী Aditi Munshi, বিধায়ক পরিবারে খুশির হাওয়া

Published on: January 11, 2026
---Advertisement---

জনপ্রিয় কীর্তনশিল্পী ও তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী মা হলেন। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

লোকগানের মিষ্টি সুরে শ্রোতাদের মন জয় করা অদিতি মুন্সী শুধু একজন পরিচিত শিল্পীই নন, বর্তমানে তিনি রাজ্যের এক জনপ্রতিনিধিও। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে তাঁর ভূমিকার পাশাপাশি সাংস্কৃতিক জগতেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। Aditi Munshi

২০১৮ সালে তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে অদিতি মুন্সির বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের পর এবার তাঁদের সংসারে এল নতুন অতিথি। পরিবারে আনন্দের আবহ, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মহলে খুশির জোয়ার।

মাতৃত্বের কারণে সাম্প্রতি কিছু সময়ের জন্য কাজ থেকে বিরত ছিলেন অদিতি। আপাতত সম্পূর্ণভাবে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই জানা যাচ্ছে। তাঁর নতুন জীবনের অধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী, শিল্পী মহল ও অসংখ্য অনুরাগী। Aditi Munshi

সঙ্গীতশিল্পী থেকে বিধায়ক, এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো আরও এক পরিচয়- মা। অদিতি মুন্সির জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইল হিন্দুস্থান নিউস পয়েন্ট পরিবারের তরফ থেকেও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now