রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘একটু হিংসে হচ্ছে…’, পানামা, ব্রাজিল ম্যাচের আগে কেন এমন বললেন সুনীল ছেত্রী?

Published on: August 30, 2026
Sunil Chhetri
---Advertisement---

ব্রাজিল, পানামা ও উরুগুয়ের বিরুদ্ধে খেলার জন্য ভারত এশিয়ান কাপ থেকে সরে গিয়েছে। সেই সুযোগ দেখে আনন্দের পাশাপাশি নিজের অপূর্ণতার কথাও জানালেন (Sunil Chhetri) সুনীল ছেত্রী। ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে ফুটে উঠল তাঁর আক্ষেপ ও নতুন প্রজন্মের প্রতি প্রত্যাশা।

Sunil Chhetri: ‘তরুণদের দেখে একটু হিংসে হচ্ছে’

সুনীল বলেন, “আমি খুব খুশি। তবে একটু হিংসেও হচ্ছে। আমার ২৪-২৬ বছরের ফুটবলজীবন এবং জাতীয় দলে প্রায় ২০ বছরেও ব্রাজিল বা পানামার বিরুদ্ধে খেলার সুযোগ পাইনি। তাই ছেলেরা এই ম্যাচ খেলবে ভেবে ঈর্ষা হচ্ছে। আশা করি ওরা ফিট থাকবে এবং অভিজ্ঞতা থেকে সেরাটা তুলে নেবে।”

তিনি আরও বলেন, “কেন অন্য কোনও টুর্নামেন্ট খেলা হলো না, সেই উত্তর কোচই দেবেন। এখন আমি আপনাদের মতোই দর্শক, সমর্থক। ব্রাজিল, পানামা, উরুগুয়ের ম্যাচ দেখব।”

Sunil Chhetri: ‘আমি এখন ৪২’

ব্রাজিল ম্যাচে তাঁকে খেলানোর চেষ্টা চলছে কি না, প্রশ্নে সুনীলের জবাব, “আপনারাই একটু বুদ্ধি খাটান। আমি অনুশীলন করে এখানে এসেছি, ২০ মিনিটও ঠিকমতো ট্রেনিং করতে পারিনি। আমার বয়স ৪২, ঠিকমতো দৌড়তেও পারি না। এখন নতুনদের সময়। সবাই একদিন নিজের সুযোগ পায়।”

কোথা থেকে উঠছে ব্রাজিলের ম্যাচের খরচ? ফেডারেশনকে কড়া চিঠি ভাইচুংয়ের

এক নজরে ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৬

Sunil Chhetri 1

FPAI এর উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার লালিয়ানজুয়ালা ছাংতে। সানান মহম্মদকে বর্ষসেরা ইয়ং প্লেয়ার, মিগুয়েল ফিগুয়েরা দামাসেনো বর্ষসেরা ফরেন প্লেয়ার এবং প্রাঞ্জকি বুয়াম বর্ষসেরা আই লিগ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। মানিশা কল্যাণ মহিলা বর্ষসেরা ফুটবলার ও সানফিদা নংরুম ও মহিলা তরুণ বর্ষসেরার পুরস্কারে সম্মানিত হয়েছেন। ওয়েন কোয়েল (বর্ষসেরা কোচ), অ্যান্থনি অ্যান্ড্রুজ (বর্ষসেরা মহিলা দলের কোচ) ও সাভিও মেদেইরা (এডুকেশন কোচ) সম্মানিত। প্লেয়ার পারফরম্যান্স এবং ডেভেলপমেন্ট পুরস্কার পেয়েছে ‘Rapid Sports & The Right Weigh’। ISL ২০২৫-২৬ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি এবং IWL ২০২৫-২৬ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি মহিলা দলও পুরস্কৃত।

মোহনবাগান নিয়ে বার্তা

এদিন ছাংতে বলেন, “মোহনবাগানে যোগ দেওয়া গর্বের। ডুরান্ডে প্রত্যাশামতো ফল হয়নি, তবে আমরা ফিরব। সামনে ISL ও IFA Shield। কলকাতায় প্রত্যাশার চাপ জানি, সেই চ্যালেঞ্জ নিতে চাই। আপুইয়ার সঙ্গে বোঝাপড়াও ভালো। সমর্থকদের বলব, একটু ধৈর্য ধরুন।”

ব্রাজিল-উরুগুয়ের সামনে ভারত, ‘ঐতিহাসিক’ ম্যাচের অপেক্ষায় অনোয়ার আলি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘একটু হিংসে হচ্ছে…’, পানামা, ব্রাজিল ম্যাচের আগে কেন এমন বললেন সুনীল ছেত্রী?”

Leave a Comment