রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাসপাতালে বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে বড় ধাক্কা পাকিস্তানের

Published on: September 2, 2026
Babar Azam
---Advertisement---

[ছবি: এক্স]

সিরিজে ০-২ পিছিয়ে, মাঠের বাইরেও একের পর এক বিতর্ক—এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হলো পাকিস্তানের টেস্ট অধিনায়ক (Babar Azam) বাবর আজমকে। এজবাস্টনে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের শেষ টেস্টের আগে বাড়ল পাকিস্তানের উদ্বেগ।

Babar Azam: জ্বর, তিন দিনের বিশ্রাম

রিপোর্ট অনুযায়ী, হঠাৎ ধুম জ্বরে আক্রান্ত হন বাবর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা বুকে কনজেশন এবং গলা ব্যথার সমস্যা খুঁজে পান। তাঁদের পরামর্শ, তিন দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে পাকিস্তান অধিনায়ককে। দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা ‘জিও নিউজ’-কে অসুস্থতার খবর নিশ্চিত করলেও বড় কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন। এজবাস্টন টেস্টের আগে বাবর সুস্থ হয়ে উঠবেন বলেই আশা।

ফের অধিনায়ক, কিন্তু ব্যাটে ছন্দ নেই

সম্প্রতি শান মাসুদের জায়গায় ফের পাকিস্তানের টেস্ট অধিনায়ক হয়েছেন বাবর। তবে প্রত্যাবর্তনটা এখনও স্বস্তির হয়নি। (Babar Azam) চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। লর্ডসে দ্বিতীয় টেস্টে করেন মাত্র ৮ ও ৬ রান, আর পাকিস্তান হারে ১৯৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের টেস্ট সিরিজে দুই ম্যাচে ১৯৩ রান ও দুটি অর্ধশতরান করলেও ২০২২ সালের ডিসেম্বরের পর আর টেস্ট শতরান আসেনি তাঁর ব্যাটে।

বদলে গেল দল ও কোচিং স্টাফ

লর্ডসের হারের পর বড়সড় রদবদল করেছে PCB। মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদকে দেশে ফেরানো হয়েছে। সরানো হয়েছে হেড কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও। ইংল্যান্ড সফরের বাকি অংশে টেস্ট দলের দায়িত্ব নিচ্ছেন মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নফকে।

মিসবাহর পদত্যাগে আরও ধাক্কা

নির্বাচক প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মিসবাহ-উল-হক। লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালট্যান্টের দায়িত্বও ছাড়ার কথা জানিয়েছেন তিনি। রিপোর্ট প্রকাশের সময় তাঁর পদত্যাগ অবশ্য PCB গ্রহণ করেনি।

পিছিয়ে ০-২, সামনে আরও বড় চাপ

শেষ ১১টি অ্যাওয়ে টেস্টের মধ্যে ১০টিতেই হেরেছে পাকিস্তান। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও তারা রয়েছে একেবারে নীচে। সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। এবার এজবাস্টনে (Babar Azam) বাবরের ফিটনেস এবং দলকে ঘিরে চলা অস্থিরতার মধ্যেই ক্লিন সুইপ এড়ানোর লড়াই পাকিস্তানের।

অবসর ভেঙে ফিরে বিশ্বকাপ জয়, কেমন ছিল মেসির আন্তর্জাতিক কেরিয়ার?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “হাসপাতালে বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে বড় ধাক্কা পাকিস্তানের”

Leave a Comment