সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পার্টির ভিডিয়ো (Viral Video) ঘিরে নতুন করে চর্চায় ঋষভ পন্থ ও মহেন্দ্র সিং ধোনি। ভিডিয়োটিতে পন্থকে বেশ স্বচ্ছন্দ এবং নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি নেটিজেনদের। পাশের টেবিলে রয়েছে নানা ধরনের পানীয়। সেই পার্টিতেই ধোনির একটি মন্তব্যও নজর কেড়েছে।
Viral Video: ভাইরাল ভিডিয়ো পন্থ-ধোনি
ভিডিয়োটি সম্ভবত একটি হোটেলের ঘরের। সেখানে বন্ধুদের সঙ্গে সোফায় বসে রয়েছেন পন্থ। তাঁকে বেশ ঘোরের মধ্যে এবং খানিকটা নেশাগ্রস্ত দেখাচ্ছে বলে মনে হচ্ছিলো। পাশে বসে থাকা এক প্রবীণ ব্যক্তির সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। বারবার ধোনিকে ডাকছিলেন পন্থ। এরপর ধোনি তাঁর কাছে এসে হাত মেলান।
Viral Video: ‘হুক্কা খেয়ে আসছি’
এরপর ধোনিকে বলতে শোনা যায়, ‘জারা হুক্কা পিকে আতা হুঁ’। অর্থাৎ, তিনি নিচে গিয়ে হুক্কা খেয়ে আসছেন বলে পন্থকে জানান। ভিডিয়োতে টেবিলজুড়ে বিয়ার ক্যান-সহ বিভিন্ন ধরনের পানীয়ও চোখে পড়েছে। তবে ভিডিয়োটির সময় বা স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য সামনে আসেনি।
ফিরল ধামিকে করা পন্থের পোস্ট
(Viral Video) ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ পন্থ-ধোনির বন্ধুত্ব নিয়ে মজা শুরু করেছেন। আইপিএল ২০২৬-এর পর দু’জনকে একসঙ্গে রাঁচি এবং পরে লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডের সময়ও দেখা গিয়েছিল। সেই সময় পন্থের একটি রাতের পোস্টও ভাইরাল হয়েছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জমি কেনার নিয়ম সহজ করার অনুরোধ করেছিলেন তিনি। টাইপো-ভরা সেই পোস্ট নিয়েও কম আলোচনা হয়নি।
এক নেটিজেন মজা করে লেখেন, “এই পার্টির পরেই বোধহয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে মেসেজ করেছিলেন!”
ধোনির ‘হুক্কা’ প্রসঙ্গও পুরনো
ধোনির হুক্কা বা শীশার প্রতি আগ্রহের কথা ক্রিকেটমহলে বহুদিন ধরেই আলোচিত। প্রাক্তন সতীর্থদের দাবি, হোটেলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তিনি অনেকটা লাউঞ্জের পরিবেশ তৈরি করে সময় কাটাতেন। অবসর নেওয়ার পর দুবাইয়েও ধোনির হুক্কা খাওয়ার (Viral Video) ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রোনাল্ডোর বোন, ভারতে আসছেন CR7?













1 thought on “ভিডিয়োয় ‘নেশায়’ পন্থকে দেখে চমক নেটদুনিয়ার, ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া”