বাংলা থেকে সরে আপাতত মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। হাওয়া অফিসের অনুমান, বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপের শক্তিক্ষয় হবে। এবং পুরোপুরি সেটি পশ্চিমবঙ্গ থেকে সরে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে পৌঁছে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান অবশ্য জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের নিম্নস্তরে, একইসঙ্গে মৌসুমি অক্ষরেখাও রয়েছে। এই ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতেই থাকবে, কমপক্ষে আগামী ২ দিন।
Weather Update: দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে বিক্ষিপ্তভাবে হবে। কোথাও হাল্কা কোথাও মাঝারি। শনিবার বৃষ্টিপাত আরও কিছুটা কমতে পারে।
কলকাতার আবহাওয়া যেমন থাকবে
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতার আবহাওয়ার উন্নতি এখনই হবে না। বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সুক্রবার থেকে আবহাওয়া উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ভিডিয়োয় ‘নেশায়’ পন্থকে দেখে চমক নেটদুনিয়ার, ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গে কাল থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে উন্নতির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। উপরের পাঁচ জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারী বৃষ্টির সাক্ষী থাকতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে আবহাওয়ার এই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। (Weather Update)
শুক্র-শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলেও একেবারে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে সপ্তাহান্তেও। ফলে দুর্যোগ যে খুব সহজে বাংলার পিছু ছাড়ছে না, তা বলাই বাহুল্য।












1 thought on “দিনভর বৃষ্টি বঙ্গে, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে আবহাওয়ার উন্নতি?”