ভারতে আবার Formula 1 ফেরানোর জল্পনার মধ্যেই বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের। চেন্নাইয়ে তৈরি হবে বিশ্বমানের ‘তামিলনাড়ু (Olympic City) অলিম্পিক সিটি’ এবং আন্তর্জাতিক মানের ‘মোটরস্পোর্টস সিটি’। বৃহস্পতিবার বিধানসভায় ১১০ নম্বর বিধির অধীনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Olympic City: অলিম্পিক সিটিতে আধুনিক ক্রীড়া পরিকাঠামো
Chennai, Tamil Nadu: CM C. Joseph Vijay says, "To take the sports sector in Tamil Nadu to the next level, a world-class Tamil Nadu Olympic City will be established. This city will be developed as an Olympic-standard integrated sports complex. It will feature world-class stadiums… pic.twitter.com/YlWtyweXWY
— IANS (@ians_india) September 3, 2026
তামিলনাড়ু স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির অধীনে গড়ে উঠবে অলিম্পিক সিটি। সেখানে থাকবে বিশ্বমানের স্পোর্টস অ্যারেনা, আধুনিক ক্রীড়া সরঞ্জাম, উচ্চ মানের ট্রেনিং সেন্টার, স্পোটস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন সেন্টার। খেলোয়াড় ও কোচদের জন্য থাকবে থাকার ব্যবস্থাও। লক্ষ্য, তামিলনাড়ুর অ্যাথলিটদের আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি পদক জয়ের জন্য তৈরি করা।
Olympic City: F1 থেকে F4—রেসিংয়ের প্রস্তুতি
মোটরস্পোর্টস সিটিতে তৈরি হবে আন্তর্জাতিক মানের রেসিং ট্র্যাক, আধুনিক পরিকাঠামো ও প্রশিক্ষণ কেন্দ্র। Formula 1, Formula 2, Formula 3 এবং Formula 4-এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের উপযোগী করে গড়ে তোলা হবে এই পরিকাঠামো। পাশাপাশি তরুণ প্রতিভা চিহ্নিত করে তাঁদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
🚨 Big announcement for Motorsport City 🏎️#TamilNadu CM #JosephVijay announced that TN Govt will build World Class Motor City near #Chennai
— TN Industrial & Investment Updates (@TnInvestment) September 3, 2026
🏁 International-standard motorsport facilities
🏗️ World-class infrastructure & training facilities
🏎️ Facilities for Formula 1, Formula… pic.twitter.com/cjGjxbBHJb
২০২৮-এর মধ্যে ভারতে F1 ফেরানোর লক্ষ্য
ভারতে F1 ফেরাতে কেন্দ্রীয় স্তরেও উদ্যোগ চলছে। জুনে যুব ও ক্রীড়া মন্ত্রক মোটরস্পোর্টস নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে। মন্ত্রকের সূত্রের দাবি, ২০২৮ সালের মধ্যে দেশে F1 ফেরানোর লক্ষ্যে রিপোর্ট তৈরি করা হচ্ছে। অন্যদিকে FMSCI সভাপতি অরিন্দম ঘোষ জানিয়েছিলেন, F1, MotoGP এবং WRC-এর রাউন্ড ভারতে আনার চেষ্টা চলছে।
বুদ্ধ সার্কিটের পর নতুন সম্ভাবনা
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বুদ্ধ সার্কিট ২০১১ সালে চালু হয়েছিল। কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে সেখানে F1-এর মতো বড় আন্তর্জাতিক রেস হয়নি। ফলে সেটি প্রায় বন্ধ হয়ে রয়েছে। সার্কিটটি সাধারণ পর্যটকদের জন্যও নিয়মিত খোলা হয় না; নির্দিষ্ট ইভেন্ট, ট্র্যাক ডে বা অনুমোদিত ব্যবস্থাতেই প্রবেশ সম্ভব। ফলে চেন্নাইয়ের নতুন পরিকল্পনা (Olympic City) বাস্তবায়িত হলে ভারতে আন্তর্জাতিক মোটরস্পোর্টসের জন্য নতুন কেন্দ্র তৈরি হতে পারে। একইসঙ্গে পর্যটন, বিশেষায়িত গাড়ি শিল্প, কর্মসংস্থান ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
ডার্বির আগে আকাশ-ঝড়, ইউনাইটেডকে ৩-০ ওড়াল ইস্টবেঙ্গল









