রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডার্বির আগে আকাশ-ঝড়, ইউনাইটেডকে ৩-০ ওড়াল ইস্টবেঙ্গল

Published on: September 2, 2026
East Bengal FC
---Advertisement---

৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ডার্বির মঞ্চে নামার আগে নিজেদের শক্তির জানান দিল (East Bengal FC) ইস্টবেঙ্গল এফসি। বুধবার নৈহাটিতে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল লাল-হলুদ। আর ম্যাচের সব আলো কেড়ে নিলেন কালনার কৃষক পরিবারের ছেলে আকাশ হেমব্রম—একের পর এক তিন গোল করে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন লিগের শীর্ষস্থানের খুব কাছে। তার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ শিবিরের।

ডার্বির আগে অর্চিস্মানের পরীক্ষা

East Bengal FC 1

সুপার সিক্স আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটির ফলাফলের প্রভাব ছিল না। তবু ডার্বির আগে দলের বাকিদের দেখে নিতে চেয়েছিলেন কোচ অর্চিস্মান বিশ্বাস। ক্লান্তির কারণে চাকু মাণ্ডি ও তন্ময় দাসকে খেলাননি। ২৩ মিনিটে মনতোষ মাঝির ডিফেন্স-চেরা পাস থেকে আকাশের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল (East Bengal FC)। বৃষ্টিভেজা নৈহাটির মাঠে বল ঠিকমতো গড়াচ্ছিল না, যা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মনতোষ।

East Bengal FC: দ্বিতীয় গোলেও মনতোষ-আকাশ জুটি

ইউনাইটেড কলকাতার নয় ফুটবলার ইতিমধ্যেই আই লিগে খেলার জন্য অন্য দলে চলে গিয়েছেন। ফলে ইয়ান ল-র দল কার্যত ভাঙা স্কোয়াড নিয়েই নামে এদিন। তবু মনতোষ চাকলাদার, অঙ্কন ভট্টাচার্য, অনন্ত, জয় বাজ ও রিকি সিংয়ের লড়াই ইস্টবেঙ্গলকে চাপে ফেলেছিল। উমের শট বারে লেগে ফিরে আসে। তবে গোল হয়নি। ৪৭ মিনিটে ফের মনতোষের পাস থেকে আকাশের গোল—২-০।

East Bengal FC: ৯৩ মিনিটে স্বপ্নপূরণ

এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল নষ্ট করে ইস্টবেঙ্গল। বিলাল ও অনন্তের সুযোগ নষ্ট করা নিয়ে চিন্তা থাকছে অর্চিস্মানের। তবে ৯৩ মিনিটে বক্সের মধ্যে দুরন্ত ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন আকাশ। ১০ ম্যাচে তাঁর গোল সাতটি, গত তিন ম্যাচে পাঁচটি।

দাদার হ্যাটট্রিক দেখে অনুপ্রেরণা

East Bengal FC 2

কালনার কৃষক পরিবারের ছেলে আকাশের বাবা নিজেও মাঝমাঠে ফুটবল খেলতেন। দাদা তুষার আগের ম্যাচে পিয়ারলেসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। সেই হ্যাটট্রিক দেখেই বুধবার তিন গোলের স্বপ্ন দেখেছিলেন আকাশ। গোলগুলি উৎসর্গ করেছেন মা-বাবা ও পরিবারকে।

East Bengal FC: ডার্বিতে গোলের চ্যালেঞ্জ

“ম্যাচ বাই ম্যাচ গোল করার চেষ্টা করব”—ডার্বির আগে আকাশের লক্ষ্য পরিষ্কার। কোচের কথায়, ফুটবলার হতে গেলে “একটু মাস্তান হতে হয়”। কোচ জানান, বিলালের সুযোগ নষ্ট করার বিষয়টি চিন্তার, তবে সুযোগ তৈরি হওয়াটাই ইতিবাচক। বিক্রমের চোটও গুরুতর নয়। জেসিন টিকের চোট রয়েছে এবং ডার্বিতে এডমুণ্ডকে নামানোর বিষয়ে সিনিয়র দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল। ডেভিডের খেলার সম্ভাবনা রয়েছে।

শুরু ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি, খরচ কত?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ডার্বির আগে আকাশ-ঝড়, ইউনাইটেডকে ৩-০ ওড়াল ইস্টবেঙ্গল”

Leave a Comment