রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফরাক্কায় রেললাইনে ধস, আজ রাতে বাতিল উত্তরবঙ্গমুখী সব ট্রেন

Published on: September 3, 2026
train cancel
---Advertisement---

যাত্রীদের জন্য খারাপ খবর। রেলপথের সঙ্গে বিচ্ছিন্ন উত্তর-দক্ষিণ। আজ উত্তরবঙ্গ এক্সপ্রস ছাড়া বাতিল দূরপাল্লার সব ট্রেন। আজ সকালে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেল লাইনে ধস নামায় ব্যহত হয় ট্রেন চলাচল। তবে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এতে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা (train cancel)।

train cancel: কোন কোন ট্রেন বাতিল?

রেল জানিয়েছে, আজ শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সমস্ত ট্রেন যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে (train cancel)।

১৩১৫৩ – গৌড় এক্সপ্রেস —শিয়ালদহ-মালদা রাত ১০:০৫
১৩১৪৯ – কাঞ্চনকন্যা এক্সপ্রেস — শিয়ালদহ–আলিপুরদুয়ার রাত ০৮:৩০
১২৩৪৩ – দার্জিলিং মেল — শিয়ালদহ–হলদিবাড়ি রাত ১০.১৫
১২৩৭৭ – পদাতিক এক্সপ্রেস — শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার রাত ১১.২০
১৩১৭৩ – কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস — শিয়ালদহ–সারবুম সকাল ০৬:৫০

রেলের CPRO জানিয়েছেন, নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। পরিস্থিতি এখনও স্বাভাবিক করা যায়নি। তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে তিনি আশাবাদী শুক্রবার দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এতেই ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। সম্পূর্ণ বিচ্ছিন্ন উত্তর ও দক্ষিণ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানা নেই। ট্রেন বিকল্প পথে চালানোর কথাও ভাবছে রেল। কলকাতা হয়ে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস নামে। বৃহস্পতিবার ভোররাতে মাটি ধসে ট্র্যাক বসে যায়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও এর জেরে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। রেললাইনে ধসের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment