নেপালে প্রবল বিপর্যয়ের ভয়াবহ সাক্ষী গোটা বিশ্ব। ভয়ঙ্কর প্রলয়ে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০৪। এখনও নিখোঁজ বহু। আকস্মিক বন্যায় যেন মৃত্যুপুরী হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক। এই ধ্বংসস্তূপের মাঝেই প্রাণে বেঁচে ফিরলেন ৯১ বছরের এক বৃদ্ধা। কাদা-মাটিতে ঢাকা আর্থমুভারের উপরে বসে রয়েছেন এক বৃদ্ধা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে (nepal flash floods)। যা দেখে গায় শিউরে উঠছে নেটিজেনদের। তাঁদের একটাই প্রশ্ন প্রবল প্রলয়ের সঙ্গে কীভাবে লড়াই করলেন এই ৯১ বছরের বৃদ্ধা?
nepal flash floods: কীভাবে প্রাণে বাঁচলেন বৃদ্ধা?
এই বৃদ্ধার নাম গুণা মায়া বোহারা (Guna Maya Bohara)। তাঁকে নুয়াকোটের নদী তীরবর্তী দেবীঘাটের একটি বৃদ্ধাশ্রমের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, তিনি নেপালের নুয়াকোট জেলার দেবীঘাটের একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। হড়পা বান আসায় তিনি সেখান থেকে বেরতে পারেননি। কাদার স্রোত টেনে নিয়ে যায় তাঁকে। তিনি বিপর্যয়ের সময় বৃদ্ধাশ্রমের নিচের ঘরে ছিলেন। ঘরে জল ভর্তি হয়ে গিয়েছিল (nepal flash floods)। কোনওমতে তিনি ঘরে জানলা খুলে মুখ বার করেন। এইভাবেই তিনি ২ থেকে ৩ ঘণ্টা ছিলেন। তীব্র শারীরিক কষ্ট ও প্রতিকূলতার মাঝেও তিনি হাল ছাড়েননি। এরপরেই উদ্ধারকারীরা তাঁকে দেখতে পেয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এই বিপর্যয়ে তিনি নিজে বাঁচলেও দেবীঘাটের ‘সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর বাকি সাতজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে তাঁকে বিমানে করে কাঠমান্ডুর একটি নিরাপদ অস্থায়ী আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। গুণা মায়া বোহারা সম্পর্কে উদ্ধারকারীরা জানান, ঘটনার দিন তিনি বৃদ্ধাশ্রমের নিচের তলায় ছিলেন। ঘরের জানালা খুলে শুধু মাথাটুকুকে জলের ওপরে তুলে ধরেন। এতেই তিনি বেঁচে ছিলেন।













I have tried many platforms but this one feels the most stable. Everything from login to withdrawal is seamless. Highly recommend 10jilicccasinologin.