রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অফিস বসে বাড়ছে বয়স, চিনে কর্মীদের কাণ্ড ঘিরে তুমুল চর্চা

Published on: September 2, 2026
Office Aging
---Advertisement---

অফিসে ঢুকলেই রোদ থেকে বাঁচা যায়—এমন ধারণাই যেন বদলে যাচ্ছে চিনে। (Office Aging) কর্পোরেট অফিসের ডেস্কে বসে কর্মীরা ব্যবহার করছেন সানস্ক্রিন, মুখ ঢাকছেন UV প্রোটেকশন মাস্কে, এমনকী ঘরের ভিতরেও মাথার উপর মেলে ধরছেন ছাতা। লক্ষ্য একটাই—‘অফিস এজিং’ বা অফিসে বসে দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকানো।

কেন অফিসেই ‘এজিং’-এর ভয়?

চিনের বিভিন্ন কর্পোরেট টাওয়ারে (Office Aging) এই অদ্ভুত প্রবণতা নিয়ে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Xiaohongshu (RedNote) এবং Douyin-এ। South China Morning Post (SCMP)-এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে টেক পেশার সঙ্গে যুক্ত তরুণ কর্মীদের মধ্যে এই প্রবণতা নজরে এসেছে।

(Office Aging) ‘অফিস এজিং’-এ বিশ্বাসীদের দাবি, দীর্ঘক্ষণ অফিসে থাকার ফলে ত্বকে সূক্ষ্ম রেখা ও বলিরেখা বাড়তে পারে এবং কোষের ক্ষয়ও দ্রুত হতে পারে। তাঁদের আশঙ্কার তালিকায় রয়েছে কৃত্রিম ফ্লুরোসেন্ট আলো, কম্পিউটার ও ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো এবং শুষ্ক এয়ার কন্ডিশন্ড পরিবেশ।

এক মাসেই বদলে গেল ত্বক?

জিয়াংসু প্রদেশের এক RedNote ব্যবহারকারী দাবি করেছেন, চাকরিতে যোগ দেওয়ার মাত্র এক মাসের মধ্যেই তাঁর ত্বকের রং বেশ গাঢ় হয়ে যায় এবং চোখেও ক্লান্তি অনুভব করতে শুরু করেন। তাঁর পোস্ট দ্রুত ভাইরাল হয়। অন্য এক মহিলা দাবি করেন, কিছুদিন ছুটিতে থাকার পর তাঁর ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছিল।

Office Aging: শুধু সৌন্দর্য নয়, বাড়ছে কর্মক্ষেত্রের চাপ

এই প্রবণতাকে শুধু প্রসাধনী নিয়ে বাড়াবাড়ি হিসেবে দেখছেন না পর্যবেক্ষকরা। চিনের অত্যন্ত প্রতিযোগিতামূলক কর্মসংস্কৃতিতে দীর্ঘ সময় কাজ করার ফলে তরুণদের শারীরিক ও মানসিক ক্লান্তিও এর পিছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

ভাইরাল হওয়া এক পোস্টে এক কর্মী লিখেছেন, “অফিসে প্রতিদিনই বুড়িয়ে যাচ্ছি। কোম্পানি আমার শ্রমের দাম দেয়, কিন্তু আমার সৌন্দর্য ও স্বাস্থ্যের খরচ কে দেবে?”

আর এক ব্যবহারকারীর বক্তব্য, “ভালো অফিস মানে কোনও বাড়তি সুবিধা নয়, এটা কর্মীদের মৌলিক অধিকার।”

পাকিস্তানে ফের সংখ্যালঘু নিধন? মন্দির ভাঙার অভিযোগে তোলপাড়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “অফিস বসে বাড়ছে বয়স, চিনে কর্মীদের কাণ্ড ঘিরে তুমুল চর্চা”

Leave a Comment