রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টানা ৯ দিন নেপালের অন্ধকূপে, উদ্ধারের পর কী প্রভাব পড়তে পারে দুই ব্যক্তির শরীর ও মনে?

Published on: September 5, 2026
Nepal Flood
---Advertisement---

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে একটানা ৯ দিন আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন দুই ব্যক্তি। কিন্তু প্রাণ বাঁচলেও, তাদের শরীর ও মনে সাংঘাতিক প্রভাব পড়েছে। দীর্ঘ সময় অন্ধকার, ঠান্ডা জলে থাকা, খাবার, পানীয় জলের অভাব এবং মৃত্যুভয়ের মধ্যে থাকার প্রভাব শরীরের পাশাপাশি মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের উপরও পড়তে পারে, জানাচ্ছেন চিকিৎসকেরা।

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ন’দিন পর উদ্ধার করা হয়েছে সঞ্জয় শাহ ও কবীর মহার্জনকে। ভয়াবহ বন্যা ও ধসের পর সুড়ঙ্গের প্রায় ১৭০ মিটার গভীরে তাঁরা আটকে ছিলেন। উদ্ধারের পর দু’জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এতদিন এমন প্রতিকূল পরিবেশে আটকে থাকার পর তাঁদের শরীর ও মনের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে?

Nepal Flood: ঠান্ডা, জল আর খাবারের অভাবে শরীর দুর্বল

চিকিৎসকদের মতে, সুড়ঙ্গে দীর্ঘক্ষণ ঠান্ডা জল ও ভেজা পরিবেশে থাকলে শরীরের তাপমাত্রা দ্রুত কমতে পারে। এর ফলে হাইপোথার্মিয়া হওয়ার আশঙ্কা থাকে। কাঁপুনি, দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া, শ্বাস ধীর হয়ে যাওয়া এবং বিভ্রান্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

শুধু ঠান্ডাই নয়, বন্যার জল থাকলেও তা পান করার উপযুক্ত নয়। সেই জলে নোংরা, জীবাণু বা রাসায়নিক মিশে থাকতে পারে। নিরাপদ পানীয় জল না পেলে শরীরে জলের পরিমাণ কমে ডিহাইড্রেশন হতে পারে। মাথা ঘোরা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া এমনকি গুরুতর ক্ষেত্রে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কাজেও সমস্যা হতে পারে।

৯ দিন পর্যাপ্ত খাবার না পেলে, শরীর প্রথমে জমিয়ে রাখা কার্বোহাইড্রেট ব্যবহার করে। পরে শক্তির জন্য শরীরের জমা চর্বি ভাঙতে শুরু করে। পরিস্থিতি দীর্ঘ হলে পেশিও ভাঙতে থাকে। ফলে উদ্ধার হওয়ার পরেও প্রবল দুর্বলতা ও ক্লান্তি থাকতে পারে।

নেপাল দুর্যোগে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়, মৃত বেড়ে ১২৯৪, ত্রাণ পাঠাচ্ছে দিল্লি

অন্ধকার, একাকিত্ব ও মৃত্যুভয় বদলে দিতে পারে মন

শরীরের পাশাপাশি সবচেয়ে বড় ধাক্কা আসে মনের দিকে। দিনের আলো নেই, সময় বোঝার উপায় নেই, কখন কেউ উদ্ধারে আসবে বা আদৌ আসবে কিনা তাও জানা নেই- এই অনিশ্চয়তা মানুষের মনে প্রবল ভয় ও আতঙ্ক তৈরি করতে পারে।

প্রথমে আতঙ্ক বা প্যানিক অত্যক হতে পারে। কিন্তু দিনের পর দিন একই পরিস্থিতি চললে সেই ভয় ধীরে ধীরে মানসিক ক্লান্তি ও অবসাদে বদলে যেতে পারে। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। ক্ষুধা, তৃষ্ণা ও শারীরিক যন্ত্রণা মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে।

এর আগে ২০২৫ সালে ভারতের উত্তরাখণ্ডে ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর উদ্ধার হওয়া শ্রমিকদের নিয়ে একটি গবেষণাতেও সময়ের হিসাব নিয়ে বিভ্রান্তি এবং ঘুমের সমস্যার মতো বিষয় সামনে এসেছিল। তবে নেপালের দুই কর্মীর ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হয়েছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। (Nepal Flood)

যদিও এই মুহূর্তে উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তিরই চিকিৎসা চলছে। এখনই তাঁদের মানসিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভবিষ্যতে যাতে ওই দুই ব্যক্তিকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস বা PTSD এর মধ্যে দিয়ে যেতে না হয় সেই দিকেই নজর রাখতে হবে চিকিৎসকদের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment