খেলোয়াড় ও কোচ হিসেবে সাফল্যের পর এবার একেবারে নতুন ভূমিকায় (Rahul Dravid) রাহুল দ্রাবিড়। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের (ETPL) ফ্র্যাঞ্চাইজি ডাবলিন গার্ডিয়ান্সে বিনিয়োগ করে মালিকের ভূমিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক। আর তাঁর এই নতুন অবতার কাছ থেকে দেখছেন দলের কোচ তথা ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। মালিক হিসেবে কেমন দ্রাবিড়? সেটা জানালেন তিনি।
Rahul Dravid: পাঁচ ম্যাচে জয় নেই, পাশে দ্রাবিড়
ভারতীয় দল ও IPL-এ দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন রাঠোর। তবে মালিক হিসেবে দ্রাবিড়কে দেখা তাঁর কাছে নতুন অভিজ্ঞতা। ভার্চুয়াল মিডিয়া রাউন্ড টেবিলে রাঠোর জানান, প্রথম পাঁচ ম্যাচে একটিতেও জিততে না পারলেও দ্রাবিড় যথেষ্ট সমর্থন করেছেন।
VIDEO | Former India coach Rahul Dravid and owner of Dublin Guardians in the European T20 Premier League on giving the team’s captain, Ravichandran Ashwin, the liberty to build the team as he deems appropriate. "I think we’re lucky to have signed on someone like Ashwin as a captain and a mentor. And we’ll put a team around him that will allow him to lead the team and run the team in the way that he wants to." "And my job will really be to put together a team both on the field and, of course, there’s a lot of work that needs to be done at a franchise level off the field." "Which I think for me will be the priority and the focus. And sort of let Ashwin and the experts that we pick, let them manage and run the cricket." "So that is certainly the direction and the plan and the role that I see for myself." (Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) May 12, 2026
রাঠোরের কথায়, “রাহুল মালিকের মতোই আচরণ করছেন। খুব বেশি হস্তক্ষেপ করছেন না। প্রথম পাঁচ ম্যাচে আমরা কোনও জয় পাইনি, তবুও শুরু থেকেই ওঁকে খুব সমর্থনশীল হিসেবে পেয়েছি।” তাঁর মতে, দীর্ঘদিন কোচিং করার অভিজ্ঞতা থাকায় দলের ফলাফল ওঠানামা করাটা দ্রাবিড় ভালোভাবেই বোঝেন।
চোটের ধাক্কা সামলাতে বড় সিদ্ধান্ত, ভারতীয় দলের ফিজিওকে সরাতে পারে BCCI?
দ্রাবিড় নয়, ক্রিকেটীয় সিদ্ধান্তে অশ্বিন
ডাবলিন গার্ডিয়ান্সের নেতৃত্বে রয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তারকা রবিচন্দ্রন অশ্বিন। রাঠোর জানান, দলের প্রতিদিনের ক্রিকেটীয় সিদ্ধান্ত—প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল, দল নির্বাচনসহ একাধিক বিষয়ে মূল দায়িত্ব সামলাচ্ছেন অশ্বিন। মালিক (Rahul Dravid) দ্রাবিড় এসব সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি।
অশ্বিনকে ‘ক্রিকেট ফ্যানাটিক’ বললেন রাঠোর
বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটার ও পরিস্থিতি সম্পর্কে অশ্বিনের অসাধারণ জ্ঞান রাঠোরকে মুগ্ধ করেছে। ভারতীয় ক্রিকেটেই মূলত কাজ করার কারণে ইউরোপীয় ক্রিকেট তাঁর কাছে নতুন হলেও অশ্বিনের উপস্থিতি কাজ অনেক সহজ করে দিয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
হাতে তথ্য নিয়ে অভিযোগ ওড়ালেন সৌরভ, কী সেই অভিযোগ?













1 thought on “মালিক হিসেবে কেমন রাহুল দ্রাবিড়? জানালেন কোচ বিক্রম রাঠোর”