আফগানিস্তানের বিরুদ্ধে আগামী টি-২০ সিরিজের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে মাঠের অনুশীলনের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফ নিয়েও সামনে এসেছে বড় খবর। চোটের সমস্যা নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উদ্বেগের মধ্যেই এবার সিনিয়র ফিজিও কমলেশ জৈনের সঙ্গে BCCI-এর সম্পর্ক শেষ হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। বর্তমানে তিনি নোটিস পিরিয়ডে রয়েছেন।
অন্যদিকে, কাজের ভিসা সংক্রান্ত সমস্যার কারণে অনুশীলনে ছিলেন না বোলিং কোচ মর্নি মর্কেল। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। তার আগে দলের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না বোর্ড।
Team India Physio Removal: ওয়াশিংটন-বরুণকে নিয়ে বিশেষ বোলিং অনুশীলন
অনুশীলনে বেশ কিছুটা সময় বোলিং ড্রিলে কাটান ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী। তাঁদের অনুশীলনের দিকে বিশেষ নজর রাখেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। মূল মাঠের সেন্টার নেটে বল করার সময় ওয়াশিংটনকে বেশ স্বচ্ছন্দই দেখায়। তবে বয়সভিত্তিক দল এবং দিল্লি প্রিমিয়ার লিগ থেকে বেছে নেওয়া নেট ব্যাটারদের বিরুদ্ধে বল করার সময় তাঁর ছন্দ কিছুটা নষ্ট হয়। ব্যাট হাতেও তাঁকে নিজের চেনা ছন্দে দেখা যায়নি।
এদিন অনুশীলনে ছিলেন যশ ঠাকুরও। হর্ষিত রানার পরিবর্তে আফগানিস্তান সিরিজ এবং এশিয়ান গেমসের দলে সুযোগ পাওয়া যশ নিজের স্পট-বোলিং দক্ষতা নিয়ে কাজ করেন। ফিরোজ শাহ কোটলার বি-নেটে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাও ব্যাটিং করেন। পালা করে তাঁদের বল করেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। এদিন সঞ্জুর তুলনায় অভিষেককেই বেশি সাবলীল দেখায়। স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।
৫ ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি, মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ
চোটের সমস্যা, নজরে ফিজিও কমলেশ
তবে অনুশীলনের বাইরের সবচেয়ে বেশি চর্চা কমলেশ জৈনকে ঘিরেই। PTI সূত্রের দাবি, ভারতীয় দলের সিনিয়র ফিজিও কমলেশ জৈন বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন। অর্থাৎ জাতীয় দলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের পর্ব শেষ হওয়ার পথে। এদিকে দলের পেস বোলিং কোচ মর্নি মর্কেলকেও অনুশীলনে দেখা যায়নি। তবে BCCI সূত্রে খবর, মর্কেলের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সেই ভিসার জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। (Team India Physio Removal)
গত কয়েক মাসে দলের একের পর এক ক্রিকেটার চোট পাওয়ায় ভারতের দলগঠন এবং পরিকল্পনায় বারবার সমস্যা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে জাতীয় নির্বাচক এবং কোচিং স্টাফের মধ্যে চোটের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছিলই। সূত্রের দাবি, সেই কারণেই কমলেশ জৈনকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাঁকে সরানোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে BCCI এখন দেখার বিষয়, কবে পাকাপাকি ভাবে কমলেশ জৈনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে BCCI। আর তাঁর জায়গায় পরবর্তীতে কাকে নিয়ে আসা হয়।











