রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৫ ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি, মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ

Published on: September 11, 2026
Chinmoy Krishna Das
---Advertisement---

[ছবি: এক্স]

(Chinmoy Krishna Das) মাকে শেষবার জীবিত অবস্থায় দেখতে পারেননি। মায়ের মৃত্যুর পর মাত্র পাঁচ ঘণ্টার জন্য জেল থেকে বেরিয়ে শেষকৃত্যে যোগ দেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সেই কয়েক ঘণ্টার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে পুণ্ডরিক ধাম মন্দিরে রাধা-কৃষ্ণের মূর্তির পায়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।

মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল

প্রায় দুই বছর ধরে জেলে বন্দি রয়েছেন চিন্ময়। তাঁর ৭১ বছরের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার হাটহাজারির একটি হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, মৃত্যুর আগে ছেলেকে একবার দেখার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেই শেষ ইচ্ছা পূরণ হয়নি।

মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার (Chinmoy Krishna Das) চিন্ময়ের পরিবার তাঁকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন জানায় চট্টগ্রামের ডেপুটি কমিশনার তথা জেল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মহম্মদ জাহিদুল ইসলাম মিঞাঁর কাছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়, অসুস্থ আত্মীয়কে দেখতে বন্দিকে প্যারোল দেওয়ার কোনও ব্যবস্থা নেই।

Chinmoy Krishna Das: মায়ের শেষকৃত্যে কান্নায় চিন্ময়

মৃত্যুর পর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে মাত্র পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পান চিন্ময়। তাঁর মা সন্ধ্যা রানি ধরের শেষকৃত্য হয় চট্টগ্রামের পুণ্ডরিক ধামে। তাঁর ভাই রঞ্জন কুমার ধর এই তথ্য জানিয়েছেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, পুণ্ডরিক ধাম মন্দিরে রাধা-কৃষ্ণের মূর্তির পায়ে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চিন্ময়। এরপর নির্ধারিত সময় শেষে তাঁকে ফের জেলে ফিরতে হয়।

ভোররাতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৩ শিশুসহ মৃত ৮

কেন জেলে চিন্ময় কৃষ্ণ দাস?

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র (Chinmoy Krishna Das) চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি আগে ইসকনের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর গ্রেফতারকে ঘিরে বাংলাদেশে বিক্ষোভ ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়।

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার এবং অশান্তি থেকে সুরক্ষার দাবিতে তাঁর সংগঠন একাধিক সমাবেশ করেছিল।

Chinmoy Krishna Das: ছয় মামলা, চারটিতে জামিন

চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর মধ্যে চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। দু’টি মামলায় জামিন মিললেও অন্য মামলার কারণে এখনও তাঁর মুক্তি হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিনও স্থগিত রয়েছে।

এছাড়া চট্টগ্রাম স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালে একটি হত্যা মামলার বিচার চলছে। চিন্ময়ের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের সময় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় এই মামলা করা হয়েছে।

‘জীবিত অবস্থায় ছেলেকে দেখতে পারলেন না’

(Chinmoy Krishna Das) চিন্ময়ের ভাই অঞ্জন কুমার ধর কালবেলাকে জানান, তাঁদের মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ছেলের দীর্ঘ কারাবাস, অসুস্থতার খবর এবং বারবার জামিন না পাওয়ায় তাঁর উদ্বেগ আরও বেড়েছিল। সর্বশেষ জামিনের শুনানির পর ছেলে মুক্তি পাবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু জামিন না মেলায় সেই উদ্বেগ আরও বেড়ে যায়।

তাঁর কথায়, “মা চলে গেলেন। ভাই জীবিত অবস্থায় মাকে দেখতেও পারল না।” শেষ পর্যন্ত মায়ের মৃত্যুর পর মাত্র পাঁচ ঘণ্টার জন্য জেলের বাইরে এসে শেষকৃত্যে অংশ নিতে পারলেন চিন্ময়।

‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু, নিশানায় যাদবপুর-সহ বামপন্থীরা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৫ ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি, মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ”

Leave a Comment