[ছবি: এক্স]
ভোরের অন্ধকার তখনও কাটেনি। জাতীয় সড়কে আচমকাই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। (Bhandara Accident) মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় SUV-র সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একই গাড়িতে থাকা ৮ জনের। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Bhandara Accident: ভোর ৪টে নাগাদ ভয়াবহ সংঘর্ষ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে নাগাদ ভান্ডারা জেলার লাখনি তালুকের মানেগাঁও ও পিম্পলগাঁওয়ের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িতে থাকা আটজনেরই মৃত্যু হয়।
Bhandara Accident: মৃতদের মধ্যে তিন শিশু
দুর্ঘটনায় মৃত ৮ জনের মধ্যে ছিলেন পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রায়পুর থেকে নাগপুর যাচ্ছিলেন
পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে নাগপুরের দিকে যাচ্ছিলেন। তাঁরা জাতীয় সড়ক ৫৩ (NH-53) ধরে এগোচ্ছিলেন। সেই সময় মানেগাঁও ও পিম্পলগাঁওয়ের মাঝের রাস্তায় ঘটে যায় দুর্ঘটনা।
(Bhandara Accident) দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদের পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ভোররাতে জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
BRICS-এর আগে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে কী নিয়ে হবে আলোচনা?












1 thought on “ভোররাতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৩ শিশুসহ মৃত ৮”