প্রায় ৭ বছর পর ভারতের মাটিতে পা রাখবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। দীর্ঘ টানাপড়েনের পর গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে। সীমান্তে উত্তেজনা কমানো, সরাসরি বিমান পরিষেবা এবং কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর মতো একাধিক পদক্ষেপে সেই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তাঁর ভারত সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর চত্বরে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি (xi jinpings)।
xi jinpings: তাজ প্যালেসে কঠোর নিরাপত্তা বলয়
ইতিমধ্যেই দিল্লির চাণক্যপুরীর তাজ প্যালেসে চলে এসেছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রতিনিধিদল। শি-এর দিল্লি সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তাজ প্যালেস চত্বর। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ভারতে পা রাখার আগেই চলে এসেছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নিরাপত্তার দায়িত্ব দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি চিনা আধিকারিকরা ভারতীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। স্থলপথের পাশাপাশি আকাশসীমার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। শি জিনপিং যে হোটেলে থাকবেন, তার আশেপাশের এলাকায় সাময়িকভাবে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি করা হয়েছে (xi jinpings)।
‘ফার্স্টপোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সম্মেলন চলার সময় আকাশসীমা দিয়ে বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির আশেপাশের বিশাল এলাকাজুড়ে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত বিমান ছাড়া কোনও বিমানে ছাড়পত্র নেই।
এরই মধ্যে সফরের আগে মোদি-শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের আগে ভারতের জন্য বেজিংয়ের কূটনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সু ফেইহং (Xu Feihong)। তিনি জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের কৌশলগত উন্নয়নের লক্ষ্যে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে চিন।











1 thought on “৭ বছর পর ভারতে শি জিনপিং, নতুন মোড়কে ভারত-চিন সম্পর্ক”