CAB-র বিরুদ্ধে ওঠা টিকিট দূর্নীতির বিরুদ্ধে একেবারে স্টেপ আউট করে খেললেন (Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ সাংবাদিক সম্মেলনে ডাকেন CAB সভাপতি। তিনি বলেন ২০২৩ এবং ২০২৬ সালের বিশ্বকাপের কমপ্লিমেন্টারি টিকিট বন্টন নিয়ে ওঠা অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তথ্য হাতে নিয়ে সৌরভ জানান আইসিসির টুর্নামেন্টের টিকিট বন্টনের নিয়মাবলী রয়েছে। যা ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের সব রাজ্যের ক্রিকেট সংস্থাকে জানায়। সেইমত টিকিট বন্টনের নির্দেশ মানতে হয় এবং সেটাই মানা হয়েছে।
Sourav Ganguly: তথ্য হাতে টিকিট বিতর্কের জবাব সৌরভের
সৌরভের দাবি,দূর্নীতি CAB-তে নেই। সবকিছুই স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে। বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত থাকার সুবাদে এই স্বচ্ছতার দাবি জোর দিয়ে করতে পারেন বলে জানিয়েছেন সৌরভ। সেই সঙ্গে টিকিট সংক্রান্ত বিতর্ক নিয়ে কোনও প্রশ্ন থাকলে তা দেখার জন্য আহ্বান জানান। বলা হচ্ছে সৌরভের সম্মান নষ্ট করতেই ২৪ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার আগে কোনও একটি পক্ষ থেকে এমন প্রচার করা হচ্ছে। যা উদ্দেশ্যপ্রণেদিত ভাবেই করা হচ্ছে। (Sourav Ganguly) সৌরভ বলছেন,“আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আমি এবং আমরা এখানে ভলান্টিয়ার সার্ভিস দিয়ে থাকি। আমার ভাবমূর্তি CAB দিয়ে চলে না।”
ডার্বির ধাক্কা ভুলে পাঁচ গোলে শুরু সুপার সিক্স, ইস্টবেঙ্গলকে চাপে ফেলল মোহনবাগান
রীতেশ তিওয়ারির অভিযোগের কী জবাব সৌরভের?
এদিকে কাশিপুর বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি বিধানসভায় অভিযোগ করেন বঙ্গ ক্রিকেটে বয়সের কারচুপি হয়েছে তার দায় CAB সভাপতি এবং সচিবকে নিতে হবে। (Sourav Ganguly) সৌরভ জানিয়েছেন আধার আপডেটের মাধ্যমে বয়স কারচুপি রোখার ব্যবস্থা ভারতীয় বোর্ড করেছে। সেই প্রক্রিয়ায় CAB-ও বয়সের কারচুপি বন্ধের ব্যবস্থা করেছে। গতবছরের পারফরম্যান্সের নিরিখে রোহিত যাদব এবং রবিকুমারকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে। এই বছর বয়সের কারচুপি ধরা পড়তেই তাদের বাদ দেওয়া হয়েছে।
Sourav Ganguly: বয়স কারচুপি রুখতে কড়া পদক্ষেপ
বয়সের কারচুপি রুখতে বোর্ড সভাপতি থাকাকালীন সচেষ্ট হয়েছিলেন। এবারও CAB সভাপতি হিসেবে বঙ্গ ক্রিকেটে বয়সের কারচুপি রোখার ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে ৬৫ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে সমর্থন করে রাহুল দ্রাবিড় অভিনন্দন জানিয়েছেন সৌরভকে। বাংলার ক্রিকেটে বয়সভিত্তিক ক্রিকেটে বয়সের কারচুপি রুখতেও কড়া CAB,জানিয়েছেন সৌরভ।
ট্রেনে অভিযোগ করলেই দ্রুত মিলবে সমাধান? RailMadad-এ কী বদল আনছে রেল?











