রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৬০০০০ কর্মীকে বিশেষ ‘অফার’ Microsoft-এর, স্বেচ্ছাবসর নিতে বলে ঘুরিয়ে ছাঁটাই?

Published on: October 27, 2026
Microsoft
---Advertisement---

এবার একাধিক দেশে প্রায় ৬০,০০০ জন কর্মীকে স্বেচ্ছায় অবসর নিতে বলল Microsoft। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের লক্ষ্যে খরচ নিয়ন্ত্রণের কারণে এই পদক্ষেপ নিয়েছে Microsoft। ‘যোগ্য’-দের শীঘ্রই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে বলে টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে (Microsoft)।

Microsoft: কারা ‘যোগ্য’ এই অফারের?

Microsoft-এর এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা, কানাডা, ভারতে নির্দিষ্ট কিছু টিমের ভাইস প্রেসিডেন্ট পর্যায় বা তার নিচের পদের কর্মীরা এই সুযোগের আওতায় পড়বেন। তবে ডেটা সেন্টার, বিক্রয় ও বিপণন বিভাগের মতো কিছু নির্দিষ্ট টিমের কর্মীদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে (Microsoft)।

মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলেন, “এই ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব’ (ভলানটারি এক্সিট অফার) আমাদের পরিবর্তনের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আমরা কাজের ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি করছি এবং কর্মীদের জন্য তাদের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়টি নিজেদের মতো করে সাজানোর আরও সুযোগ করে দিচ্ছি।”

এটি এবছর মাইক্রোসফটের পক্ষ থেকে কর্মীদের দেওয়া দ্বিতীয় স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব। সিএনবিসি (CNBC)-এর তথ্য অনুযায়ী, যারা এই অফারের যোগ্য ছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৩০ শতাংশ স্বেচ্ছায় অবসর গ্রহণের পরিকল্পনাটি গ্রহণ করেছেন। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, জুন মাসের শেষে বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মীর সংখ্যা ছিল ২ লক্ষ ২৩ হাজার। যা ২০২৫ সালের শেষে ছিল ২ লক্ষ ২৮ হাজার।

সাধারণ কর্মীদের চাকরিতে কোপ

এই সিদ্ধান্তের নেপথ্যে এআই খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। বিশ্বের অন্যান্য টেক জায়ান্টের মতোও এআই ডেটা সেন্টার এবং চিপের ক্ষেত্রে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০২৬ ক্যালেন্ডার বর্ষেই মাইক্রোসফটের তরফে ১৭৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই জন্যই এই পদক্ষেপ নিলো Microsoft।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now